• ১৩ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ , ২৯শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ , ২রা রবিউস সানি, ১৪৪৮ হিজরি
আগুনবেলা

মেধা ও দক্ষতার ভিত্তিতেই ক্রীড়াঙ্গনে মূল্যায়ন হবেঃ স্থানীয় সরকার মন্ত্রী

নিউজ ডেস্ক
প্রকাশিত এপ্রিল ১, ২০২৬
মেধা ও দক্ষতার ভিত্তিতেই ক্রীড়াঙ্গনে মূল্যায়ন হবেঃ স্থানীয় সরকার মন্ত্রী

রাজধানীর মতিঝিলের ঐতিহ্যবাহী মোহামেডান স্পোর্টিং ক্লাব লিমিটেড প্রাঙ্গণে আজ মঙ্গলবার নবনির্বাচিত পরিচালনা পর্ষদের সঙ্গে ক্লাবের স্থায়ী সদস্য স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর এর এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

সভায় প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী বলেন, খেলাধুলা তার হৃদয়ের একটি গুরুত্বপূর্ণ অংশ। দেশের ক্রীড়াঙ্গনকে রাজনীতিমুক্ত রাখতে বর্তমান সরকার দৃঢ়প্রতিজ্ঞ বলেও তিনি উল্লেখ করেন। তিনি দেশবাসীকে বড় স্বপ্ন দেখার আহ্বান জানিয়ে বলেন, নতুন সূর্যোদয়ের মতো ক্রীড়াঙ্গনকে আলোকিত করার সময় এসেছে।

তিনি আরও জানান, প্রধানমন্ত্রী তারেক রহমান-এর নেতৃত্বে সরকার খেলাধুলাকে একটি পেশা হিসেবে প্রতিষ্ঠা করতে কাজ করছে। খেলোয়াড়রা যাতে এটিকে পেশা হিসেবে গ্রহণ করতে পারে, সে লক্ষ্যে বিভিন্ন উদ্যোগ নেওয়া হচ্ছে বলেও তিনি উল্লেখ করেন।

সভায় সভাপতির বক্তব্যে মোহামেডান স্পোর্টিং ক্লাবের সভাপতি মোঃ বরকত উল্লাহ বুলু বলেন, ক্লাবকে রাজনীতিমুক্ত রেখে মেধাবী খেলোয়াড়দের জন্য সুযোগ বাড়ানো হবে এবং ক্রীড়াঙ্গনে স্বচ্ছতা নিশ্চিত করা হবে।

প্রধানমন্ত্রীর উপদেষ্টা রুহুল কবির রিজভী বলেন, মেধা ও দক্ষতাসম্পন্ন খেলোয়াড়দের যথাযথ মূল্যায়নের জন্য সরকার কাজ করছে। ভবিষ্যতে ক্রীড়াঙ্গনে যোগ্যতা ও দক্ষতার ভিত্তিতেই মূল্যায়ন নিশ্চিত করা হবে।

এ সময় যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মোঃ আমিনুল হক বলেন, রাজনীতির ঊর্ধ্বে উঠে দেশের খেলাধুলাকে এগিয়ে নিতে সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930