আজ, ২৭ জানুয়ারি ২০২৫ খ্রী. সোমবার শহীদ লেফটেন্যান্ট তানজিম ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজের প্রথম ও দ্বিতীয় শ্রেণির ছাত্রছাত্রীরা তাদের পড়ালেখা থেকে ছুটি নিয়ে ঘুরে বেড়িয়েছে অজেয়, শেকড় দশ দিগন্ত জাদুঘর ও বোটানিক্যাল গার্ডেনে।
এই পিকনিকে তারা সুন্দর প্রকৃতির কোলে তাদের শিক্ষকদের সাথে সময় কাটিয়েছেন। মজার খেলাধুলা এবং একে অপরের সাথে সম্পর্ক গড়ে তোলার মাধ্যমে তাদের এ দিনটি আরো আনন্দময় হয়ে উঠেছিল। পিকনিক শুধু মাত্র আনন্দের নয়, শিক্ষার একটি অংশ। এটা ছাত্র-ছাত্রীদের দলবদ্ধভাবে কাজ করতে, একে অপরকে সাহায্য করতে এবং প্রকৃতির প্রতি ভালোবাসা গড়ে তুলতে শেখাবে।