• ১৩ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ , ২৯শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ , ২রা রবিউস সানি, ১৪৪৮ হিজরি
আগুনবেলা

‎মির্জাপুরে পিক-আপ উল্টে বিপুল সংখ্যক মুরগীর মৃত্যু

নিউজ ডেস্ক
প্রকাশিত আগস্ট ২, ২০২৫
‎মির্জাপুরে পিক-আপ উল্টে বিপুল সংখ্যক মুরগীর মৃত্যু



গকুল রাজবংশী (মির্জাপুর) টাঙ্গাইল প্রতিনিধি:

‎টাঙ্গাইলের মির্জাপুরে মুরগী বোঝাই পিক-আপ উল্টে বিপুল সংখ্যক মুরগী মারা গেছে। শনিবার (০২ আগষ্ট) সকাল ৬ টার দিকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের মির্জাপুর বাইপাসের বাওয়ার কুমারজানী এলাকায় এই দুর্ঘটনা ঘটে।  এসময় ঢাকাগামী লেনে যানচলাচল বন্ধ হয়ে পড়ে। খবর পেয়ে মির্জাপুর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মহাসড়কের ধীর গতির লেন দিয়ে যানচলাচল স্বাভাবিক রাখে। পরে থানা পুলিশের রেকার গিয়ে মহাসড়কে উল্টে পড়া পিক-আপটি সরিয়ে নিলে প্রায় দুই ঘন্টা পর সকাল ৮ টার দিকে ঢাকাগামী লেনে যানচলাচল স্বাভাবিক হয়। এ দুর্ঘটনায় কেউ হতাহত না হলেও পিক-আপে থাকা ১৫ শত মুরগির মধ্যে প্রায় অর্ধেক মুরগী মারা গেছে বলে জানা গেছে।
‎মির্জাপুর থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) প্রদীপ জানান, সকাল ৬ টার দিকে মহাসড়কের ওই এলাকায় মুরগী বোঝাই পিক-আপের পিছনের চাকার দুটি টায়ার এক সঙ্গে ফেটে গেলে নিয়ন্ত্রণ হারিয়ে  মহাসড়কে উল্টে যায়। এতে মহাসড়কে ঢাকাগামী লেনে যানচলাচল বন্ধ হয়ে পড়ে। পরে তাদের প্রচেষ্টায় ধীরগতির লেন দিয়ে যানচলাচল স্বাভাবিক রাখা হয়। খবর দিয়ে রেকার নিয়ে গিয়ে উল্টে পড়া পিক-আপটি সরিয়ে নেয়া হয়। এ দুর্ঘটনায় কেউ হতাহত না হলেও বেশ কিছু মুরগী মারা গেছে বলে তিনি জানিয়েছেন।

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930