• ১৫ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ , ৩১শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ , ৪ঠা রবিউস সানি, ১৪৪৮ হিজরি
আগুনবেলা

মিয়ানমারে সংঘটিত ভূমিকম্প কবলিতদের জন্য উদ্ধারকারী, চিকিৎসক ও প্রয়োজনীয় মানবিক সহায়তার ত্রাণসামগ্রী সফলভাবে মিয়ানমারে প্রেরণ

নিউজ ডেস্ক
প্রকাশিত এপ্রিল ১, ২০২৫
মিয়ানমারে সংঘটিত ভূমিকম্প কবলিতদের জন্য উদ্ধারকারী, চিকিৎসক ও প্রয়োজনীয় মানবিক সহায়তার ত্রাণসামগ্রী সফলভাবে মিয়ানমারে প্রেরণ

অদ্য ০১ এপ্রিল ২০২৫ তারিখে দ্বিতীয় ধাপে বাংলাদেশ বিমান বাহিনীর দুইটি সি-১৩০জে পরিবহন বিমান এবং বাংলাদেশ সেনাবাহিনীর একটি কাসা সি-২৯৫ডব্লিউ বিমানের মাধ্যমে উদ্ধারকার্যে সহযোগিতার জন্য ৩৪ সদস্যের উদ্ধারকারীদল, আহতদের প্রয়োজনীয় চিকিৎসা প্রদানের জন্য ২১ সদস্যের মেডিকেল টিম এবং মানবিক সহায়তার জন্য প্রয়োজনীয় ত্রাণ সামগ্রী মিয়ানমারে প্রেরণ করা হয়।
উক্ত বিমানসমূহ মিয়ানমারের নেপিডো শহরে উদ্ধারকারী দল, মেডিকেল টিম ও মানবিক সহায়তার ত্রাণসামগ্রী নিয়ে সফলভাবে অবতরণ করে।

উল্লেখ্য যে, বিমান তিনটি সফল ভাবে বাংলাদেশে ফিরে আসে।

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930