• ২৯শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ , ১৩ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ , ১৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮ হিজরি
আগুনবেলা

মাননীয় শিল্পমন্ত্রীর সাথে অ্যামচেমের সৌজন্য সাক্ষাৎ

নিউজ ডেস্ক
প্রকাশিত ফেব্রুয়ারি ১৫, ২০২৪
মাননীয় শিল্পমন্ত্রীর সাথে অ্যামচেমের সৌজন্য সাক্ষাৎ

অ্যামচেম প্রেসিডেন্ট জনাব সৈয়দ এরশাদ আহমেদের নেতৃত্বে অ্যামচেমের একদি দল আজ (১৫ ফেব্রুয়ারি, ২০২৪) মাননীয় শিল্পমন্ত্রী জনাব নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন, এমপি র সাথে তার কার্যালয়ে সৌজন্য সাক্ষাৎ করেছেন। এ সময় জনাব সৈয়দ এরশাদ আহমেদ দেশে দ্বিপাক্ষিক ব্যবসা বৃদ্ধির লক্ষ্যে অ্যামচেমের বিভিন্ন কার্যক্রম, বাংলাদেশের মেধাস্বত্ব অধিকার (আইপিআর) এর বর্তমান অবস্থা ও উন্নতির সুযোগ এবং সামগ্রিক দ্বিপাক্ষিক অর্থনৈতিক পরিস্থিতি সম্পর্কে আলোচনা করেন।

অ্যামচেম প্রেসিডেন্ট এসময় শিল্পমন্ত্রীর হাতে অ্যামচেম জার্নাল জানুয়ারি সংস্করণ তুলে দেন। মাননীয় মন্ত্রী সামগ্রিক বিদেশী বিনিয়োগ, বাংলাদেশে মার্কিন ব্যবসার জন্য নতুন সুযোগ এবং উভয় দেশ কীভাবে ব্যাবসায়িক উন্নয়ণে একে অপরের সাথে ঘনিষ্ঠভাবে কাজ করতে পারে সে সম্পর্কে তার মতামত ব্যক্ত করেন।

অ্যামচেমের সৌজন্যে সাক্ষাতে জনাব নুরুল মজিদ মাহমুদ হুমায়ুন, এমপি, মাননীয় শিল্পমন্ত্রী কে ফুলের তোড়া হাতে শুভেচ্ছা জানাচ্ছেন জনাব মির্জা সজিব রায়হান, ইসি সদস্য-আমচাম, জনাব মোঃ রাশেদ, আমচাম সদস্য এবং জনাব সৈয়দ এরশাদ আহমেদ, সভাপতি-আমচাম।

October 2026
S S M T W T F
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31