• ২৯শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ , ১৩ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ , ১৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮ হিজরি
আগুনবেলা

মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার পক্ষে দরিদ্র মানুষের মাঝে স্বেচ্ছাসেবক লীগের উদ্যোগে ইফতার সামগ্রী বিতরণ

নিউজ ডেস্ক
প্রকাশিত মার্চ ১৩, ২০২৪
মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার পক্ষে দরিদ্র মানুষের মাঝে স্বেচ্ছাসেবক লীগের উদ্যোগে ইফতার সামগ্রী বিতরণ

পবিত্র মাহে রমজান মাস উপলক্ষ্যে দরিদ্র মানুষের মাঝে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে ইফতার সামগ্রী বিতরণ করেছে আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ।
বুধবার (১৩ মার্চ) বিকেলে রাজধানীর কলাবাগান ক্রীড়াচক্র মাঠ প্রাঙ্গণে ইফতার সামগ্রী বিতরণ করে।
ইফতার সামগ্রী বিতরণ অনুষ্ঠানে উপস্থিত হয়ে অতিথিরা বলেন, আমাদের নেত্রী মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা আমাদের নির্দেশনা দিয়েছেন আড়ম্বরপূর্ণ ইফতারের আয়োজন না করে, অস্বচ্ছল, দরিদ্র মানুষের পাশে দাঁড়ানোর জন্য। সে ধারাবাহিকতায় আওয়ামী লীগসহ, ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ ও অন্যান্য ভাতৃপ্রতিম ও সহযোগী সংগঠনগুলো সারাদেশে ইফতার বিতরণ শুরু করে দিয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও স্বেচ্ছাসেবক লীগের প্রতিষ্ঠাতা সভাপতি কৃষিবিদ আ ফ ম বাহাউদ্দিন নাছিম এমপি, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের দফতর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়াসহ সংগঠনটির কেন্দ্রীয় ও মহানগর নেতৃবৃন্দ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি গাজী মেজবাউল হোসেন সাচ্চু এবং অনুষ্ঠান পরিচালনা করেন সাধারণ সম্পাদক আফজালুর রহমান বাবু। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন স্বেচ্ছাসেবক লীগের সহ সভাপতি মুজিবুর রহমান স্বপন, আনোয়ারুল আজিম সাদেক, ড. জমির শিকদার, উপদেষ্ঠা আশিষ মজুমদার, যুগ্ম সাধারন সম্পাদক মোবাশ্বের চৌধুরী, খায়রুল হাসান জুয়েল, সাংগঠনিক সম্পাদক নাফিউল করিম নাফা, আবদুল্লাহ আল সায়েম, শাহজালাল মুকুল, রাজা, গণযোগাযোগ ও সাংবাদিকতা সম্পাদক ওবায়দুল হক খান, প্রচার সম্পাদক রফিকুল ইসলাম বিটু, দপ্তর সম্পাদক আজিজুল হক আজিজ গ্রন্থনা ও প্রকাশনা সম্পাদক মনোয়ারুল ইসলাম বিপুল, পানি সম্পদ সম্পাদক মাহবুবুর রহমান হেলালসহ বিপুল সংখ্যাক নেতা কর্মী।

October 2026
S S M T W T F
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31