তিনি আজ ঢাকায় বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিল (বিএআরসি) মিলনায়তনে বাংলাদেশ কৃষি অর্থনীতিবিদ সমিতি আয়োজিত ‘বৈশ্বিক প্রেক্ষাপটে বাংলাদেশের অর্থনীতি: প্রবৃদ্ধি, মুদ্রাস্ফীতি, খাদ্য ও পুষ্টি নিরাপত্তায় জাতীয় বাজেট ২০২৪-২৫’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির ভাষনে এ কথা বলেন।
তিনি আরো বলেন, বিশ্বব্যাংক বলছে, বাংলাদেশ ভালো করছে।
বাংলাদেশ কৃষি অর্থনীতিবিদ সমিতির সভাপতি এবং বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি জনাব সাজ্জাদুল হাসান, এমপি এর সভাপতিত্বে সেমিনারে অন্যান্যের মধ্যে বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বাণিজ্য মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিপু, এমপি, মূখ্য আলোচক হিসাবে পরিকল্পনা মন্ত্রণালয়ের সাবেক প্রতিমন্ত্রী প্রফেসর ড. শামসুল আলম এবং সম্মানীয় অতিথি হিসেবে জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা (FAO) এর বাংলাদেশ প্রতিনিধি Dr. Jiaoqun Shi. অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন প্রফেসর ড. মোহাম্মদ জাহাঙ্গীর আলম।
বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিপু, এমপি তাঁর ভাষণে বলেন, বর্তমান বৈশ্বিক পরিস্থিতিতে সুন্দর একটি বাজেট প্রদানের জন্য অর্থমন্ত্রীকে ধন্যবাদ জানান। কর্মসংস্থান সৃষ্টির মাধ্যমে এবং মুলস্ফীতি নিয়ন্ত্রণের মাধ্যমে দেশের প্রবৃদ্ধিকে সামনের দিকে এগিযে নেওযা ক্ষেত্রে এ বাজেট সেক্ষেত্রে কার্যকর হবে। তিনি আরো জানান, টিসিবি এর মাধ্যমে প্রায এক কোটি জনসংখ্যাকে স্বল্পমূল্যে নিত্য প্রযোজনীয় দ্রব্যাদি বিতরণ করা হচ্ছে। কার্ড এর মাধ্যমে পণ্য বিতরণের জন্য ব্যবস্থা নেওযা হবে যাতে কোন অপচয না হয। কৃষি ক্ষেত্রে যে ভর্তুকি দেওযা হয তার কতটা কার্যকর হচ্ছে তা দেখা প্রযোজন। সার্ফেস ওযাটারের ব্যবহার বাড়ানো প্রযোজন। সাপ্লাই চেইন উন্নত করতে কৃষি অর্থনীতিবিদদের অংশগ্রহণ প্রযোজন। পচনশীল কৃষি দ্রব্য কিভাবে সংরক্ষণ করা যায সেদিকে বিশেষ নজর দিতে হবে। এক্ষেত্রে চাহিদা এবং যোগানের বিষযে সার্বিক তথ্য ব্যবস্থাপনার ব্যাপারে তিনি গুরুত্ব আরোপ করেন।
মূখ্য আলোচক হিসাবে পরিকল্পনা মন্ত্রণালয়ের সাবেক প্রতিমন্ত্রী প্রফেসর ড. শামসুল আলম বলেন, বর্তমান বাজেট সরকারের একটি সাহসী উদ্যোগ এবং জনবান্ধব বাজেট। যদিও এডিপির আকার গত বছরের তুলনায সামান্য ছোট যা মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে কার্যকর ভূমিকা রাখবে। বিশেষভাবে, ইলেকট্রনিক ডিভাইসের মাধ্যমে ভ্যাট সংগ্রহ এবং বিভিন্ন কাজে ট্যাক্স রিটার্ন প্রদর্শনের ব্যবস্থার মাধ্যমে সরকারের আয বাড়ানো সম্ভব হবে। তিনি আরও উল্লেখ করেন যে, বর্তমানে সুদের হার যেন আর না বাড়ে সেদিকে খেযাল রাখা প্রযোজন যাতে ছোট ছোট উদ্যোক্তা ক্ষতিগ্রস্ত না হয। এছাড়া কোন খাদ্য দ্রব্যের ঘাটতি হওযার আগেই তা বিবেচনায় রেখে দ্রুততম সমযে আমদানির ব্যবস্থা করা গেলে মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণ করা অনেকাংশই সম্ভব হবে বলে মত প্রকাশ করেন।
জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা (FAO) এর বাংলাদেশ প্রতিনিধি Dr. Jiaoqun Shi বলেন, বাংলাদেশের
উন্নযনের জন্য কৃষির উন্নযন অতীব গুরুত্বপূর্ণ। বাংলাদেশ প্রতিনিযতই জলবায়ুর পরিবর্তনজনিত ঝুঁকির সম্মুখীন হচ্ছে এবং তা মোকাবেলার জন্য জলবায়ু সহিষ্ণু উৎপাদন ব্যবস্থার দিকে এগিযে যাচ্ছে। তিনি বর্তমান বাজেটে কৃষিতে ভর্তুকির আকার বৃদ্ধি করাকে স্বাগত জানান এবং বলেন ভর্তুকি কৃষকদের উৎপাদন খরচ কমাতে এবং সেই সাথে উৎপাদন বৃদ্ধি করতে সহযোগিতা করবে যা মূল্যস্ফীতি নিযন্ত্রণে সাহায্য করবে।
সেমিনারের সভাপতি বাংলাদেশ কৃষি অর্থনীতিবিদ সমিতির সভাপতি এবং বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি সাজ্জাদুল হাসান, এমপি বলেন, এ বাজেট অবশ্যই সাহসী বাজেট। জনগণের কল্যাণের জন্য বর্তমান সরকার। জনগণের কল্যাণের জন্য শেখ হাসিনা সরকার। সারের ভর্তুকির বিষয়ে নজর রাখতে হবে যাতে প্রান্ত্রিক কৃষকরা উপকারভোগী হয়।
অনুষ্ঠানের স্বাগত বক্তব্য প্রদান করেন বাংলাদেশ কৃষি অর্থনীতিবিদ সমিতির মহাসচিব প্রফেসর ড. মোহাম্মদ মিজানুল হক কাজল।
উক্ত সেমিনার অনুষ্ঠানে দেশীয় ও আন্তর্জাতিক কৃষি ও গবেষণা প্রতিষ্ঠানে কর্মরত গবেষক, কৃষি বিজ্ঞানী, সরকারের বিভিন্ন পর্যায়ের গুরত্বপূর্ণ কর্মকর্তাবৃন্দ, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও শিক্ষকবৃন্দ, এবং কৃষি অর্থনীতিবিদসহ প্রায় তিনশত জন অংশগ্রহন করেন।