• ২৯শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ , ১৩ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ , ১৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮ হিজরি
আগুনবেলা

মাদকমুক্ত ও মানবিক সমাজ গড়তে খেলাধুলার উপর গুরুত্বারোপ করতে হবে-স্হানীয় সরকার মন্ত্রী

নিউজ ডেস্ক
প্রকাশিত ফেব্রুয়ারি ১০, ২০২৪
মাদকমুক্ত ও মানবিক সমাজ গড়তে খেলাধুলার উপর গুরুত্বারোপ করতে হবে-স্হানীয় সরকার মন্ত্রী

বিকালে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন আয়োজিত “ঢাকা মেয়র কাপ – ২০২৪” উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে স্থানীয় সরকার মন্ত্রী মাদকমুক্ত ও মানবিক সমাজ গড়তে খেলাধুলার উপর গুরুত্বারোপ করেন।

খেলাধূলার উপর গুরুত্বারোপ করে মন্ত্রী বলেন, খেলাধূলা শারীরিক এবং মানসিক স্বাস্থ্যের জন্য অতি গুরুত্বপূর্ণ এবং এ কারণে উন্নত বিশ্বে খেলাধূলার উপর অনেক গুরুত্বারোপ করা হয়।

স্থানীয় সরকার মন্ত্রী এ সময় খেলাধুলা মানুষের মধ্যে প্রতিযোগিতামূলক চেতনা তৈরি করে উল্লেখ করে বলেন, এ বোধ যে মানুষের মধ্যে কাজ করে তারা দেশ ও সমাজকে উন্নত করতে বেশি সক্রিয় থাকে। তাই খেলাধুলার গুরুত্ব আমাদের ব্যক্তিগত, সামাজিক এবং জাতীয় জীবনে অপরিহার্য।

খেলাধুলা শুধুমাত্র স্বাস্থ্যের জন্য উপকারী তাই নয়, খেলাধুলার ফলে মানুষের মধ্যে সৃজনশীলতার বিকাশ হয় বলেও উল্লেখ করেন তিনি।

October 2026
S S M T W T F
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31