• ১৫ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ , ৩১শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ , ৪ঠা রবিউস সানি, ১৪৪৮ হিজরি
আগুনবেলা

ভূমিকম্প পরবর্তী উদ্ধারকাজে সহায়তার জন্য মিয়ানমারে গিয়েছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উদ্ধারকারী দল

নিউজ ডেস্ক
প্রকাশিত এপ্রিল ১, ২০২৫
ভূমিকম্প পরবর্তী উদ্ধারকাজে সহায়তার জন্য মিয়ানমারে গিয়েছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উদ্ধারকারী দল


মিয়ানমারে সংঘটিত ভয়াবহ ভূমিকম্প পরবর্তী অনুসন্ধান ও উদ্ধারকাজে সহায়তার জন্য ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স থেকে একটি উদ্ধারকারী দল পাঠানো হয়েছে। বাংলাদেশ সশস্ত্র বাহিনী বিভাগ প্রেরিত সম্মিলিত সাহায্যকারী দলের সাথে ফায়ার সার্ভিসের ১০ সদস্যের এই উদ্ধারকারী দল আজ মঙ্গলবার বিশেষ বিমানযোগে সকাল ১১.৩৫ ঘটিকায় ঢাকা ত্যাগ করে।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স-এর ঢাকা বিভাগের উপপরিচালক মোঃ ছালেহ উদ্দিনের নেতৃত্বে ৩ জন অফিসার ও ৭ জন ফায়ারফাইটার এই উদ্ধারকারী টিমে রয়েছে।
উল্লেখ্য, এর আগেও ২০২৩ সালে তুরস্কের ভূমিকম্প পরবর্তী উদ্ধারকাজ পরিচালনার জন্য ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স থেকে একটি উদ্ধারকারী টিম পাঠানো হয়েছিল।

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930