• ২২শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ , ৭ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ , ১১ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি
আগুনবেলা

ভাওয়াল জাতীয় উদ্যানে বনভূমি পুনরুদ্ধার: ৬১টি অবৈধ স্থাপনা উচ্ছেদ, আনুমানিক ৩ কোটি টাকার জমি উদ্ধার

নিউজ ডেস্ক
প্রকাশিত সেপ্টেম্বর ১, ২০২৫
ভাওয়াল জাতীয় উদ্যানে বনভূমি পুনরুদ্ধার: ৬১টি অবৈধ স্থাপনা উচ্ছেদ, আনুমানিক ৩ কোটি টাকার জমি উদ্ধার


পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের বন অধিদপ্তরের সার্বিক তত্ত্বাবধানে আজ ভাওয়াল জাতীয় উদ্যান রেঞ্জের বাউপাড়া বিট এলাকায় অবৈধ স্থাপনা উচ্ছেদ কার্যক্রম পরিচালিত হয়েছে। এ কার্যক্রমের নেতৃত্ব দেন বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা, ঢাকা।

গাজীপুর জেলা প্রশাসনের সহযোগিতায় সেনাবাহিনী, বিজিবি, র‍্যাব, পুলিশ এবং বন বিভাগের সমন্বিত অভিযানে বাহাদুরপুর মৌজার সিএস দাগ নং ২৫৪, ২৬৭ এবং ৩০৩-এর প্রায় ১.০০ একর সংরক্ষিত বনভূমি পুনরুদ্ধার করা হয়। এ জমির আনুমানিক বাজারমূল্য প্রায় ৩ কোটি টাকা।

অভিযানে মোট ৪৮ জন জবরদখলকারীর অবৈধভাবে নির্মিত ভবন, দোকানপাটসহ ছোট-বড় ৬১টি স্থাপনা উচ্ছেদ করা হয়।

বনভূমি সংরক্ষণ ও প্রকৃতি রক্ষায় এ ধরনের যৌথ অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930