• ১৩ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ , ২৯শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ , ২রা রবিউস সানি, ১৪৪৮ হিজরি
আগুনবেলা

ভয়াবহ ডেঙ্গু প্রতিরোধে করনীয় শীর্ষক গোলটেবিল বৈঠক

নিউজ ডেস্ক
প্রকাশিত নভেম্বর ৩০, ২০২৪
ভয়াবহ ডেঙ্গু প্রতিরোধে করনীয় শীর্ষক গোলটেবিল বৈঠক

এবারো ডেঙ্গুর প্রকোপ চলছে বছরজুড়ে। প্রতিদিন বাড়ছে ডেঙ্গুজ্বরে আক্রান্ত রোগী এবং মৃত্যুর সংখ্যা। জেলা শহরগুলোতে ডেঙ্গুর ঢেউ বেশি না এলেও ঢাকা-চট্টগ্রামের অবস্থা ভয়াবহ। এবার ‘অ্যাক্সপান্ডেড ডেঙ্গু সিনড্রোমে’ মৃত্যুহার বাড়ছে বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বলছে, চলতি বছরের ২৯ নভেম্বর পর্যন্ত মোট ডেঙ্গু আক্রান্ত হয়েছেন ৯০ হাজার ৭৯৪ জন এবং চলতি বছরের একই সময়ে ডেঙ্গুতে মোট মৃত্যুবরণ করেছেন ৪৮৫ জন।

সাধারণত দেশে ডেঙ্গুর প্রকোপ বর্ষার আগে শুরু হয়। মে থেকে সেপ্টেম্বর পর্যন্ত সময়কে ডেঙ্গুর মৌসুম হিসেবে বিবেচনা করা হয়। তবে গত কয়েক বছর ধরে সারা বছরই কম-বেশি ডেঙ্গু রোগী পাওয়া যাচ্ছে। জলবায়ু পরিবর্তনের ফলে সারা বছরই ডেঙ্গু রোগের প্রকোপ দেখা যাচ্ছে।

বিশেষজ্ঞরা বলছেন, জলবায়ু পরিবর্তনের কারণে ডেঙ্গু ভাইরাস বাহিত মশা শীত-গ্রীষ্ম মানছে না, সারা বছরব্যাপী প্রজনন এবং বংশবিস্তার করছে। পাশাপাশি মশা নিয়ন্ত্রণে কার্যকর সমন্বিত জাতীয় উদ্যোগ না থাকার ফলে দেশে বছরব্যাপী ডেঙ্গু সংক্রমণ চলছে।

এ অবস্থায়, ডেঙ্গুর প্রকোপ থেকে বাচার জন্য ও প্রতিরোধ করতে কি কি করনীয়, সে বিষয়ে আলোকপাত করার জন্য বাংলাদেশ প্রাইভেট মেডিকেল কলেজ এসোসিয়েশনের উদ্যোগে আগামীকাল ১ ডিসেম্বর রোববার, রাজধানীর প্রেসক্লাব এলাকার সিরডাপ অডিটরিয়ামে এক গোলটেবিল বৈঠকের আয়োজন করা হয়েছে।

এই আলোচনা সকলের কাছে তুলে ধরতে এবং সাধারণ মানুষের সচেতনতা বৃদ্ধিতে গণমাধ্যমের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ ।

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930