• ১৫ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ , ৩১শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ , ৪ঠা রবিউস সানি, ১৪৪৮ হিজরি
আগুনবেলা

বৌদ্ধ ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শুভ বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে নির্মল বড়ুয়া মিলনের শুভেচ্ছা

নিউজ ডেস্ক
প্রকাশিত মে ১, ২০২৬
বৌদ্ধ ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শুভ বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে নির্মল বড়ুয়া মিলনের শুভেচ্ছা

বৌদ্ধ ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব পবিত্র ‘বুদ্ধ পূর্ণিমা’ উপলক্ষে দেশবাসীসহ বিশ্বের সকল মানুষকে শুভেচ্ছা ও প্রীতি জানিয়েছেন নির্মল বড়ুয়া মিলন, মুখপাত্র, পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠন।
এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, “ভগবান বুদ্ধের শান্তির বাণী আমাদের জীবনকে আলোকিত করুক। এই পবিত্র দিনে সকলের জীবনে শান্তি, সুখ ও সমৃদ্ধি বয়ে আসুক—এটাই আমার কামনা।”

গৌতম বুদ্ধের অহিংসা ও সাম্যের আদর্শের কথা স্মরণ করে তিনি আরও বলেন, “অতীতের জন্য দুঃখ করো না, ভবিষ্যতের জন্য চিন্তা করো না, বর্তমান মুহূর্তকে সচেতনভাবে বাঁচো—ভগবান বুদ্ধের এই মহান শিক্ষা আজো আমাদের জন্য সমান প্রাসঙ্গিক।”

শুভেচ্ছা বার্তায় নির্মল বড়ুয়া মিলন সকলকে বুদ্ধের আদর্শে উদ্বুদ্ধ হয়ে সাম্প্রদায়িক সম্প্রীতি, সহমর্মিতা ও ভ্রাতৃত্ববোধের সমাজ গড়ে তোলার আহ্বান জানান। তিনি আশা প্রকাশ করেন যে, বুদ্ধের প্রদর্শিত মৈত্রী ও করুণার পথ অনুসরণ করে সমাজ থেকে সকল প্রকার হানাহানি ও অশান্তি দূর হবে।

বার্তার শেষাংশে তিনি শান্তি, সম্প্রীতি, সহমর্মিতা ও ভ্রাতৃত্বের জয়গান গেয়ে সকলের মঙ্গল কামনা করেন।

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930