• ১৩ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ , ২৯শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ , ২রা রবিউস সানি, ১৪৪৮ হিজরি
আগুনবেলা

বেসরকারি চিকিৎসকদের কর্মবিরতি ভাতা বৃদ্ধির দাবিতে শাহবাগে সড়ক অবরোধ-মানববন্ধন

নিউজ ডেস্ক
প্রকাশিত ডিসেম্বর ২২, ২০২৪
বেসরকারি চিকিৎসকদের কর্মবিরতি ভাতা বৃদ্ধির দাবিতে শাহবাগে সড়ক অবরোধ-মানববন্ধন

রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়সহ (বিএসএমএমইউ) সকল হাসপাতালের বেসরকারি ট্রেইনি চিকিৎসকরা ভাতা বৃদ্ধির দাবিতে অনির্দিষ্টকালের জন্য কর্ম বিরতির ঘোষণা দিয়েছে।

আজ রবিবার (২২ ডিসেম্বর) সকালে বিএসএমএমইউ’র প্রশাসনিক ভবনের সামনে অবস্থান ধর্মঘট শুরু করেন তারা।পরে তারা বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সামনে শাহবাগ সড়ক অবরোধ করে মানববন্ধন,সমাবেশ কর্মসূচি পালন করে।এতে শাহবাগের প্রধান সড়কে যান চলাচল বন্ধ হয়ে পড়ে।এই কর্মসূচিতে আবাসিক- অনাবাসিক ট্রেইনি চিকিৎসকরা অংশ নেন।

বিক্ষোভকারী চিকিৎসকরা বলেন, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির বাজারে একজন ট্রেইনি চিকিৎসককে ২৫ হাজার টাকা ভাতা দেয়া হয়। এ টাকায় পরিবারের খরচপাতি বহন কোনোভাবেই সম্ভব নয়। এই ভাতা ৫০ হাজার টাকা করতে হবে।

তারা বলেন, গত ৩ বছর ধরে এই আন্দোলন চলছে। এতোদিন আওয়ামী লীগ সরকার আমাদের দাবির বিষয়ে কর্ণপাত করেনি। উল্টো তারা এই যৌক্তিক আন্দোলনকে নস্যাৎ করার চেষ্টা করেছে। প্রশাসনকে দ্রুততার সাথে দাবি মেনে নিয়ে প্রজ্ঞাপন জারি করতে হবে। এ সময় দাবি আদায় না হওয়া পর্যন্ত অবস্থান ধর্মঘট চালিয়ে যাওয়ার ঘোষণাও দেন তারা।

এরপর ট্রেইনি চিকিৎসকদের ৬ সদস্যের একটি প্রতিনিধি দল এই বিষয়ে আলোচনা করতে সচিবালয়ে যান। সেখানে দাবি আদায় না হলে আবারও নতুন কর্মসূচি ঘোষণা করার কথা জানান তারা।

পরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন এর সমনম্বয়ক নাগরিক কমিটির মুল সংগঠক সারজিদ আলম বলেন।বৃহস্পতিবার ৫টার মধ্যে যদি ডাক্তারদের মূল দাবি মেনে না নেয়া হয়। সারজিদ আলম সহ ডাক্তারদের পক্ষে রাস্তায় আবার নামা হবে তাদের যৌক্তিক দাবীর জন্য। ডাক্তারদের দাবিটা যৌক্তিক। সরকার কেন এই ভাতা বাড়াচ্ছে না এটা তার বোধগম্য নয়। সারজিদ আলম বলেন বাংলাদেশের ডাক্তাররা বিদেশে চলে যাক।যদি না চান ডাক্তারদের দাবি মেনে নেন এবং তারা দেশে থাকুক দেশের সুচিকিৎসা নিশ্চিত হউক।তিনি আর ও বলেন, বাংলাদেশের মানুষেরা চিকিৎসার জন্য ভারতে সব টাকা দিয়ে আসেন।এখন থেকে আমাদের দেশেই ভালো ডাক্তার তৈরি হবে।যাতে দেশের মানুষের ভারতের উপর চিকিৎসা নির্ভরশীল যেন হতে না হয়।

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930