• ১৬ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ , ১লা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ , ৫ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি
আগুনবেলা

“বিজ্ঞান ও শিল্প গবেষণায় উদ্ভাবিত পরিশ্রমের ফসল জনগণের হাতে তুলে দিতে হবে-“বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম

নিউজ ডেস্ক
প্রকাশিত জুন ২, ২০২৬
“বিজ্ঞান ও শিল্প গবেষণায় উদ্ভাবিত পরিশ্রমের ফসল জনগণের হাতে তুলে দিতে হবে-“বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম

বিজ্ঞান ও প্রযুক্তি এবং ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম বলেছেন,
বিজ্ঞান ও শিল্প গবেষণায় উদ্ভাবিত পরিশ্রমের ফসল জনগণের হাতে তুলে দিতে হবে। বিসিএসআইআর এর গবেষণালব্ধ পণ্য ও কাজগুলোকে স্থানীয় তরুণ ব্যবসায়ীদের এনে দেখাতে হবে।

মন্ত্রী আজ ঢাকায় বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদ (বিসিএসআইআর) পরিদর্শনে এসে কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভায় এসব কথা বলেন।

মন্ত্রী ফকির মাহবুব আনাম আরও বলেন, বিসিএসআইআর এর গবেষণায় উদ্ভাবিত
রিসোর্স মার্কেটাইজ করতে হবে, বাজারজাত করতে হবে।তিনি আরও বলেন, “আপনাদেরকে উৎসাহিত করার জন্য এখানে আমি ঘন ঘন আসব।” এছাড়া বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে সংস্থাটির কর্মকর্তা-কর্মচারীদের আন্তরিকতার সাথে কাজ করার আহবান জানান। মন্ত্রী সকলকে লক্ষ্য স্থির করে কাজ করার আহ্বান জানান। তিনি আজকের কাজ আজকের মধ্যেই সম্পন্ন করার জন্য কর্মকর্তা-কর্মচারীদের তাগিদ দেন।মতবিনিময় সভায় বিজ্ঞান ও প্রযুক্তি সচিব মোঃ আনোয়ার হোসেন বিশেষ অতিথি’র বক্তব্য রাখেন।

অনুষ্ঠানে বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদ (বিসিএসআইআর)এর কার্যক্রম ও ব্যবস্থাপনা সংক্রান্ত বিষয় সমূহ এবং এর আওতাধীন ইউনিটগুলোর কার্যক্রম সম্পর্কে পাওয়ার পয়েন্টে বিস্তারিত উপস্থাপন করেন সংস্থাটির চেয়ারম্যান ড. সামিনা আহমেদ।

এছাড়া, মতবিনিময় সভায় বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদ (বিসিএসআইআর) এর সদস্যবৃন্দ, আওতাধীন ইনস্টিটিউটের পরিচালকবৃন্দসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

মতবিনিময় সভা শেষে মন্ত্রী বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদ (বিসিএসআইআর) এর ফ্লোরে সংস্থাটির ১২ টি ইউনিট কর্তৃক উদ্ভাবিত পণ্য সমূহের নমুনা পরিদর্শন করেন এবং বিসিএসআইআর এর ভ্রাম্যমাণ ভ্যান পরিদর্শন করেন।

পরে মন্ত্রী বিসিএসআইআর এর বিজ্ঞানীবৃন্দের সাথে এক মতবিনিময় সভায় প্রধান অতিথি’র বক্তৃতা করেন। বক্তৃতায় তিনি বিসিএসআইআর এর বিজ্ঞানীদের পেশাগত বিভিন্ন দাবি-দাওয়া আইন ও বিধি মোতাবেক সমাধানের আশ্বাস প্রদান করেন।

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930