• ৫ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ , ২১শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ২২শে সফর, ১৪৪৮ হিজরি
আগুনবেলা

বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করেছেন জাতীয় পার্টি চেয়ারম্যান জিএম কাদের

নিউজ ডেস্ক
প্রকাশিত জানুয়ারি ৭, ২০২৫


বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া’র উন্নত চিকিৎসার জন্য লন্ডনের উদ্দেশ্যে যাত্রার প্রাক্কালে শুভ কামনা জানিয়েছেন জাতীয় পার্টি চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের। আজ এক শুভ কামনা বার্তায়, বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি, সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেছেন জাতীয় পার্টি চেয়ারম্যান। একই সাথে বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, পরিবারবর্গ এবং বেগম খালেদা জিয়ার অনুসারীদের প্রতি সহমর্মিতা জানিয়েছেন তিনি।

শুভ কামনা বার্তায়, জাতীয় পার্টি চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের বলেন, দেশের রাজনীতিতে বেগম খালেদা জিয়া গুরুত্বপূর্ণ। দেশ ও দেশের মানুষের মঙ্গলের জন্য তাঁর সুস্থতা জরুরী। মহান আল্লাহর রহমতে বেগম খালেদা জিয়া চিকিৎসা শেষে দ্রুত সুস্থ্য হয়ে দেশে ফিরবেন, এমন আশাও প্রকাশ করেছেন তিনি।

August 2026
S S M T W T F
1234567
891011121314
15161718192021
22232425262728
293031