• ১৪ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ , ৩০শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ , ৩রা রবিউস সানি, ১৪৪৮ হিজরি
আগুনবেলা

বিএএফ শাহীন ইংলিশ মিডিয়াম কলেজের বার্ষিক সাংস্কৃতিক ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান ২০২৫-২৬ অনুষ্ঠিত

নিউজ ডেস্ক
প্রকাশিত মে ২২, ২০২৬
বিএএফ শাহীন ইংলিশ মিডিয়াম কলেজের বার্ষিক সাংস্কৃতিক ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান ২০২৫-২৬ অনুষ্ঠিত

বাংলাদেশ বিমান বাহিনী শাহীন ইংলিশ মিডিয়াম কলেজ (সেমস)- এর বার্ষিক সাংস্কৃতিক ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান ২০২৫-২৬ গত ২০ ও ২১ মে ২০২৬ তারিখে শাহীন হলে অনুষ্ঠিত হয়। দুই দিনব্যাপী এ অনুষ্ঠানের শেষ দিনে, বাংলাদেশ বিমান বাহিনীর প্রধান এয়ার চীফ মার্শাল হাসান মাহমুদ খাঁন, বিবিপি, ওএসপি, জিইউপি, এনএসডব্লিউসি, পিএসসি প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। এছাড়াও, বাংলাদেশ বিমান বাহিনী মহিলা কল্যাণ সমিতি (BAFWWA) ও আদার্স’ উইমেন অ্যান্ড চিলড্রেন ক্লাব (OWCC) এবং সভাপতি, বিএএফ লেডিস ক্লাব ও চিলড্রেনস ক্লাব, ঢাকা- এর প্রধান পৃষ্ঠপোষক সালেহা খান বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি কেমব্রিজ ও-লেভেল এবং এ-লেভেল (মে-জুন ২০২৫) পরীক্ষায় বিএএফ সেমস এর শিক্ষার্থীদের অসাধারণ সাফল্যের স্বীকৃতিস্বরূপ বিশেষ পুরস্কার প্রদান করেন। উল্লেখ্য যে, দুইজন শিক্ষার্থী ও-লেভেল ম্যাথেমেটিক্স-ডি, একজন এডিশনাল ম্যাথমেটিক্স এবং একজন অ্যাকাউন্টিংয়ে “টপ ইন দ্য ওয়ার্ল্ড” সম্মান অর্জন করেন। প্রধান অতিথি ম্যাথমেটিক্স ও অ্যাকাউন্টিং বিভাগের শিক্ষকদের নিষ্ঠা, দক্ষতা এবং নিরলস প্রচেষ্টার ভূয়সী প্রশংসা করেন। পরবর্তীতে, জুনিয়র ও সিনিয়র বিভাগে সেরা শিক্ষার্থী পুরস্কার এবং স্টুডেন্ট অব দ্য ডিকেড অ্যাওয়ার্ড প্রদান করা হয়। জুনিয়র বিভাগে ওয়াজিহা তাজিম এই সম্মাননা অর্জন করেন, সিনিয়র বিভাগে রিধিমা সরকার অসাধারণ একাডেমিক সাফল্য ও সহশিক্ষা কার্যক্রমে কৃতিত্বের জন্য স্বীকৃতি লাভ করেন। সাহিল ওয়াজির মামুন ব্যতিক্রমী সাফল্য ও অবদানের জন্য স্টুডেন্ট অব দ্য ডিকেড হিসেবে সম্মানিত হোন। এছাড়াও, মোহাম্মাদ এমদাদুল হক এবং সুলতান মাহমুদ- কে শিক্ষা ক্ষেত্রে অসামান্য নিষ্ঠা ও অবদানের স্বীকৃতিস্বরূপ যথাক্রমে স্কুল ও কলেজ বিভাগে “সেরা শিক্ষক ২০২৫-২৬” পুরস্কার প্রদান করা হয়।

সম্মানিত প্রধান অতিথি শিক্ষার্থীদের অসাধারণ সাফল্যের ভূয়সী প্রশংসা করেন এবং ভবিষ্যতেও বিএএফ সেমস সাফল্যের ধারা অব্যাহত রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন। বিমান বাহিনী ঘাঁটি বাশারের এয়ার অধিনায়ক এবং শাহীন ইংলিশ মিডিয়াম কলেজ (সেমস) এর পরিচালনা পর্ষদের সভাপতি এয়ার ভাইস মার্শাল সৈয়দ সাঈদুর রহমান, ওএসপি, বিইউপি, এনডিসি, এএফডব্লিউসি, পিএসসি উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

বিএএফ সেমস-এর অধ্যক্ষ গ্রুপ ক্যাপ্টেন তাসলিম আহমেদ, পিএসসি তার স্বাগত বক্তব্যে প্রতিষ্ঠানটির একাডেমিক ও সহশিক্ষা কার্যক্রমে অসাধারণ সাফল্য তুলে ধরেন। বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বিএএফ সেমস-এর শিক্ষার্থীরা গান, আবৃত্তি, নৃত্য ও নাটকের মনোমুগ্ধকর পরিবেশনা উপস্থাপন করেন। বাংলাদেশ বিমান বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাগণ, অভিভাবকগণ এবং কলেজের শিক্ষার্থীরা উক্ত অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930