• ১৬ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ , ১লা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ , ৫ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি
আগুনবেলা

বিআরটি করিডোরে বিআরটিসি’র এসি বাস সার্ভিসের শুভ উদ্বোধন হতে যাচ্ছে আগামীকাল

নিউজ ডেস্ক
প্রকাশিত ডিসেম্বর ১৪, ২০২৪
বিআরটি করিডোরে বিআরটিসি’র এসি বাস সার্ভিসের শুভ উদ্বোধন হতে যাচ্ছে আগামীকাল

আগামী রবিবার (১৫ই ডিসেম্বর) বাংলাদেশ সড়ক পরিবহন কর্পোরেশন (বিআরটিসি) এর পরিচালনায় শিববাড়ি, গাজীপুর বিআরটি লেনে বিআরটিসি এসি বাসের শুভ উদ্বোধন করবেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সিনিয়র সচিব মোঃ এহছানুল হক।

প্রাথমিকভাবে, ১০টি বিআরটিসি এসি বাস গাজীপুরের শিববাড়ি বিআরটি টার্মিনাল থেকে বিআরটি লেনে এয়ারপোর্ট পর্যন্ত ২০.৫ কিলোমিটার এবং এয়ারপোর্ট থেকে গুলিস্তান পর্যন্ত ২২ কিলোমিটার মোট ৪২.৫ কিলোমিটার পথ চলাচল করবে। শিববাড়ি থেকে এয়ারপোর্ট পর্যন্ত ভাড়া ৭০ টাকা এবং শিববাড়ি থেকে গুলিস্তান পর্যন্ত ভাড়া ১৪০ টাকা নির্ধারণ করা হয়েছে। যাত্রী চাহিদা এবং স্টেশনসমূহ সম্পূর্ণ প্রস্তুত হওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে বাসের সংখ্যা পরবর্তীতে বৃদ্ধি করা হবে।

বিআরটি করিডোরে বিআরটিসি’র এসি বাস সেবা প্রদানের ক্ষেত্রে সরকার সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করছে।

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930