• ৩রা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ , ১৯শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ২০শে সফর, ১৪৪৮ হিজরি
আগুনবেলা

বাংলাদেশ বিমান বাহিনী শাহীন ইংলিশ মিডিয়াম কলেজ (বিএএফ সেমস) এর ‘এ’ লেভেল ভবন ও মাল্টিপারপাস হল এর শুভ উদ্বোধন

নিউজ ডেস্ক
প্রকাশিত জানুয়ারি ৬, ২০২৫
বাংলাদেশ বিমান বাহিনী শাহীন ইংলিশ মিডিয়াম কলেজ (বিএএফ সেমস) এর ‘এ’ লেভেল ভবন ও মাল্টিপারপাস হল এর শুভ উদ্বোধন

বাংলাদেশ বিমান বাহিনী শাহীন ইংলিশ মিডিয়াম কলেজ (বিএএফ সেমস) এর ৫ম তলা বিশিষ্ট ‘এ’ লেভেল ভবন ও মাল্টিপারপাস হল এর উদ্বোধনী অনুষ্ঠান অদ্য ০৬ জানুয়ারী ২০২৫ (সোমবার) বাংলাদেশ বিমান বাহিনী শাহীন ইংলিশ মিডিয়াম কলেজ প্রাঙ্গনে অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে সম্মানিত বিমান বাহিনী প্রধান এয়ার চীফ মার্শাল হাসান মাহমুদ খাঁন, বিবিপি, ওএসপি, জিইউপি, এনএসডব্লিউসি, পিএসসি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উক্ত স্থাপনাসমূহের শুভ উদ্বোধন করেন। সম্মানিত বিমান বাহিনী প্রধান অত্র কলেজের শ্রেণীকক্ষ সমূহ, কম্পিউটার ল্যাব, মিউজিক ক্লাস ইত্যাদি পরিদর্শন করেন।

উক্ত অনুষ্ঠানে বিমান বাহিনী সদর দপ্তর ও বাবিবা ঘাঁটি বাশারের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ, বিএএফ সেমস এর শিক্ষার্থীগণ, শিক্ষক-শিক্ষিকাবৃন্দ ও কর্মচারীগণ উপস্থিত ছিলেন।

August 2026
S S M T W T F
1234567
891011121314
15161718192021
22232425262728
293031