বাংলাদেশ বিমান বাহিনী মহিলা কল্যাণ সমিতি এর নিজস্ব বার্ষিক সাময়িকী “অভ্রনীল- ষষ্ঠ সংখ্যা” এর প্রকাশনা উৎসব
বাংলাদেশ বিমান বাহিনী মহিলা কল্যাণ সমিতি এর নিজস্ব বার্ষিক সাময়িকী “অভ্রনীল- ষষ্ঠ সংখ্যা” এর প্রকাশনা উৎসব
নিউজ ডেস্ক
প্রকাশিত জুলাই ২, ২০২৫
গত ৩০ জুন ২০২৫ (সোমবার) বাংলাদেশ বিমান বাহিনী মহিলা কল্যাণ সমিতির নিজস্ব প্রকাশনা “অভ্রনীল- ষষ্ঠ সংখ্যা” এর প্রকাশনা অনুষ্ঠান বি এ এফ শাহীন হল প্রাঙ্গনে অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে বাংলাদেশ বিমান বাহিনী মহিলা কল্যাণ সমিতি এবং আদার্স ওমেন এন্ড চিলড্রেন ক্লাবের সম্মানিত সভানেত্রী সালেহা খান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সকল এ ভি এম কর্মকর্তা পত্নীবৃন্দের সাথে “অভ্রনীল – ষষ্ঠ সংখ্যা” আনুষ্ঠানিকভাবে প্রকাশ করেন।
সম্মানিত বাফওয়া সভানেত্রী উক্ত অনুষ্ঠানে উপস্থিত সকল লেখক, কলাকুশলী এবং অভ্রনীল এর সাথে সংশ্লিষ্ট সকল ঊর্ধ্বতন কর্মকর্তাগণের সাথে শুভেচ্ছা বিনিময় করেন এবং সকলকে ধন্যবাদ জ্ঞাপন করেন।