• ২২শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ , ৭ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ , ১১ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি
আগুনবেলা

বাংলাদেশ বিমান বাহিনী প্রধানের সাথে ঢাকায় নিযুক্ত মান্যবর রাশিয়ার রাষ্ট্রদূত এর সৌজন্য সাক্ষাৎ

নিউজ ডেস্ক
প্রকাশিত সেপ্টেম্বর ১০, ২০২৫
বাংলাদেশ বিমান বাহিনী প্রধানের সাথে ঢাকায় নিযুক্ত মান্যবর রাশিয়ার রাষ্ট্রদূত এর সৌজন্য সাক্ষাৎ

অদ্য ১০ সেপ্টেম্বর ২০২৫ (বুধবার), সম্মানিত বিমান বাহিনী প্রধান এয়ার চীফ মার্শাল হাসান মাহমুদ খাঁন, বিবিপি, ওএসপি, জিইউপি, এনএসডব্লিউসি, পিএসসি এর সাথে বাংলাদেশে নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত Mr. Alexander Grigoryevich Khozin বিমান বাহিনী সদর দপ্তরে সৌজন্য সাক্ষাৎ করেন। সাক্ষাৎকালে, পারস্পরিক কুশল বিনিময়ের পাশাপাশি তাঁরা দুই দেশের স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে মতবিনিময় করেন এবং সামরিক ও কৌশলগত বন্ধনকে আরও জোরদার করার আশাবাদ ব্যক্ত করেন। উল্লেখ্য যে, এ সময় রাশিয়ার Mil, Air & Naval Attache Colonel Pavel V. Ivashinnikov এবং Asst Mil, Air & Naval Attache Lieutenant Colonel khamit khalikov উপস্থিত ছিলেন।

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930