• ১৩ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ , ২৯শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ , ২রা রবিউস সানি, ১৪৪৮ হিজরি
আগুনবেলা

বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের নতুন কোচ রাসেল ডমিঙ্গো

নিউজ ডেস্ক
প্রকাশিত আগস্ট ১৭, ২০১৯
বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের নতুন কোচ রাসেল ডমিঙ্গো

আজ নতুন কোচ হিসেবে তাঁর নাম ঘোষণা করেন বিসিবি সভাপতি নাজমুল হাসান। ডমিঙ্গোর সঙ্গে দুই বছরের চুক্তি করেছে বিসিবি।

বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের নতুন কোচ হিসেবে রাসেল ডমিঙ্গোকেই নির্বাচন করল বিসিবি। আজ সংবাদ সম্মেলনে নতুন কোচ হিসেবে ডমিঙ্গোর নাম জানান বিসিবি সভাপতি নাজমুল হাসান। তাঁর সঙ্গে দুই বছরের চুক্তি করেছে বিসিবি। ২১ আগস্ট বাংলাদেশের কোচ হিসেবে আনুষ্ঠানিকভাবে কাজে যোগ দেবেন ৪৪ বছর বয়সী ডমিঙ্গো। এর আগে বিসিবিতে সাক্ষাৎকার দিতে ঢাকায় এসেছিলেন দক্ষিণ আফ্রিকার এ কোচ।

সাক্ষাৎকারে ডমিঙ্গো দুই ভাবে তাঁর পরিকল্পনা তুলে ধরেছিলেন বিসিবির পরিচালকদের সামনে। একটি পরিকল্পনা ২০২০ টি-টোয়েন্টি বিশ্বকাপ সামনে রেখে। আরেকটি ২০২৩ ওয়ানডে বিশ্বকাপকে লক্ষ্য রেখে। তাঁর পরিকল্পনা ভালোই লেগেছে বলে তখন জানিয়েছিলেন সাক্ষাৎকার বোর্ডে উপস্থিত বিসিবির এক পরিচালক। শুরুতে অনেকের নাম শোনা গেলেও শেষ পর্যন্ত বাংলাদেশের কোচ হওয়ার দৌড়ে টিকে ছিলেন নিউজিল্যান্ডের সাবেক কোচ মাইক হেসন ও ডমিঙ্গো। দুজনের মধ্যে শুধু ডমিঙ্গোই ঢাকায় এসে সাক্ষাৎকার দিয়ে গেছেন।

বড় পর্যায়ে খেললেও কোচিংয়ের ভালো অভিজ্ঞতা রয়েছে ডমিঙ্গোর।  দক্ষিণ আফ্রিকার অনূর্ধ্ব-১৩, অনূর্ধ্ব-১৯ , বি দল ও এ দলের দায়িত্ব পালন করেছেন ডমিঙ্গো। ২০০৫ সালে দক্ষিণ আফ্রিকার ঘরোয়া দল ওয়ারিয়র্স কোচের দায়িত্বও পান তিনি। সহকারী কোচ থেকে দক্ষিণ আফ্রিকার টি-টোয়েন্টি দলের হেড কোচেও উন্নীত হন ডমিঙ্গো। এরপর পান তিন সংস্করণেই দক্ষিণ আফ্রিকার প্রধান কোচের দায়িত্ব। ২০১৭ সালে ওটিস গিবসনের হাতে দায়িত্ব দিয়ে দক্ষিণ আফ্রিকা দল ছাড়েন ডমিঙ্গো।

উপমহাদেশের কোনো দলের সঙ্গে এর আগে কাজ করেননি ডমিঙ্গো। দক্ষিণ আফ্রিকার বাইরেও কোনো দলের সঙ্গে কাজ করেননি তিনি।

সৌজন্যে – প্রথম আলো

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930