• ১৬ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ , ১লা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ , ৫ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি
আগুনবেলা

বাংলাদেশ কম্পিউটার সমিতিতে প্রশাসক নিয়োগ

নিউজ ডেস্ক
প্রকাশিত সেপ্টেম্বর ২৫, ২০২৪
বাংলাদেশ কম্পিউটার সমিতিতে প্রশাসক নিয়োগ

বাণিজ্য সংগঠন আইন ২০২২ এর ১৭ ধারা মোতাবেক বাণিজ্য মন্ত্রণালয়ের যুগ্মসচিব নাহিদ আফরোজকে বাংলাদেশ কম্পিউটার সমিতি এর প্রশাসক নিয়োগ করা হয়েছে।

আজ বুধবার বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (মহাপরিচালক বাণিজ্য সংগঠন ) ড. নাজনীন কাউসার চৌধুরী স্বাক্ষরিত এক আদেশে এ তথ্য জানানো হয়েছে।

আদেশে বলা হয়েছে নিয়োগকৃত প্রশাসক ১২০ (একশত বিশ) দিনের মধ্য একটি সুস্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের মাধ্যমে নির্বাচিত কমিটির নিকট দায়িত্ব হস্তান্তর করে মন্ত্রণালয়কে অবহিত করবে।

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930