• ১৫ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ , ৩১শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ , ৪ঠা রবিউস সানি, ১৪৪৮ হিজরি
আগুনবেলা

বাংলাদেশে এয়ার অ্যাম্বুলেন্স সেবা দেবে থাইল্যান্ডের ব্যাংকক হাসপাতাল

নিউজ ডেস্ক
প্রকাশিত জুলাই ২, ২০২৪
বাংলাদেশে এয়ার অ্যাম্বুলেন্স সেবা দেবে থাইল্যান্ডের ব্যাংকক হাসপাতাল

ছবি-কালবেলা এক্সপ্রেস

রাজধানীর অভিজাত ওয়েস্টিন হোটেলে আয়োজিত সোমবার ১ জুলাই সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয় সাংবাদিকদের।যারা চিকিৎসা গ্রহণ করতে ইচ্ছুক রোগীদের এয়ার অ্যাম্বুলেন্স সেবা প্রদান করবে থাইল্যান্ডের ব্যাংকক হাসপাতাল। লাইফ অ্যান্ড হেলথ লিমিটেড ও ব্যাংকক হাসপাতাল যৌথভাবে এ সেবা প্রদান করবে।আয়োজিত সংবাদ সম্মেলনে এয়ার অ্যাম্বুলেন্স পরিষেবা নিয়ে আলোচনা করেন থাইল্যান্ড এর ব্যাংকক হাসপাতালের অ্যাসিস্ট্যান্ট সিইও ডা. ধুন দামরংসাক ও ইন্টারনাল মেডিসিন বিশেষজ্ঞ ডা. শক্তি রঞ্জন পাল।

সংবাদ সম্মেলনে আর ও উপস্থিত ছিলেন লাইফ এন্ড হেলথের ব্যবস্থাপনা পরিচালক ডা. নীলাঞ্জন সেন ও এয়ার এ্যাম্বুলেন্স সার্ভিস কর্ণধার ও অপারেশন্স এন্ড মার্কেটিং পরিচালক মোহাম্মদ শহিদ উল্লাহ রেজওয়ান।

থাইল্যান্ডের ব্যাংকক হসপিটাল হেডকোয়ার্টার্স প্রথম বেসরকারি হসপিটালের মধ্যে একটি। গত ৫০ বছর ধরে এই হসপিটাল নেটওয়ার্ক জাতীয় এবং আন্তর্জাতিকভাবে বিস্তার লাভ করেছে। ব্যাংকক হসপিটালে ক্যান্সার এবং কার্ডিওলজি সেবার জন্য আলাদা সেন্টার হয়েছে। থাইল্যান্ড ও অন্যান্য দেশের রোগীরা চিকিৎসা এবং পুনর্বাসন পরিষেবার জন্য এই হসপিটালটি নির্বাচন করে থাকেন। ‘ব্যাংকক হসপিটাল’ এবং ‘ব্যাংকক ইন্টারন্যাশনাল হসপিটাল’ উভয়ই ২০২৪ সালে ‘নিউজউইক’ এবং ‘স্ট্যাটিস্টা’ দ্বারা বিশ্বের সেরা হসপিটালগুলোর একটি হিসেবে নির্বাচিত হয়।

এয়ার অ্যাম্বুলেন্স পরিষেবা- ব্যাংকক হসপিটালের সর্বোন্নত প্রযুক্তি সমূহ এবং এয়ার অ্যাম্বুলেন্স পরিষেবা এশিয়ার সেরা পরিষেবার মধ্যে একটি। রোগীর অবস্থা যতই গুরুতর হোক না কেন, যখন চিকিৎসার কারণে থাইল্যান্ডের মধ্যে বা আন্তর্জাতিকভাবে রোগীদের জরুরি পরিবহনের প্রয়োজন হয়, তখন ব্যাংকক হসপিটালের এয়ার অ্যাম্বুলেন্স সার্ভিস থাইল্যান্ডে বা আন্তর্জাতিকভাবে দ্রুত এবং নিরাপদ স্থানান্তর নিশ্চিত করে। অত্যাধুনিক প্রযুক্তি ও যন্ত্রপাতি এবং অভিজ্ঞ চিকিৎসকদের সহায়তায় ব্যাংকক হসপিটাল জরুরি সময়ে মানসম্মত পরিষেবা নিশ্চিত করে। যখন প্রতিটি মুহুর্ত হয় গুরুত্বপূর্ন, ঠিক সেই মুহূর্তগুলোতে ব্যাংকক হসপিটাল এয়ার অ্যাম্বুলেন্স সেবার মাধ্যমে দ্রুততম সময়ে হসপিটালে পৌছাতে অগ্রণী ভুমিকা পালন করে।

বাংলাদেশে ‘লাইফ অ্যান্ড হেলথ লিমিটেড’ এর ধানমন্ডির সুবাস্তু ইত্তেহাদ স্কয়ার, বাসাঃ ১১, রোডঃ ৫, মিরপুর রোড, ধানমন্ডি, ঢাকা ১২০৫, ছাড়াও বনানী এবং চট্টগ্রাম অফিস থেকে রোগীদের সমস্ত ক্লিনিক্যাল অনুসন্ধানের পাশাপাশি অ্যাপয়েন্টমেন্ট বুকিং, পাসপোর্ট জমা, ভিসা প্রদান, ভ্রমণের বুকিং, এয়ার অ্যাম্বুলেন্স এবং আরও অনেক ধরণের সহায়তা করে থাকে। এই অফিসের চিকিৎসা সহায়তায় কোন সার্ভিস চার্জ নেই।দেশের মধ্যে এই ০১৯৫১১১১৮০৫ নাম্বারে যোগাযোগ করে চিকিৎসা সেবা গ্রহণ করুন।

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930