• ১৬ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ , ১লা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ , ৫ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি
আগুনবেলা

বন্যায় ক্ষতিগ্রস্তদের সহায়তায় ১ দিনের বেতন দিল দক্ষিণ সিটি করপোরেশন

নিউজ ডেস্ক
প্রকাশিত আগস্ট ২৮, ২০২৪
বন্যায় ক্ষতিগ্রস্তদের সহায়তায় ১ দিনের বেতন দিল দক্ষিণ সিটি করপোরেশন

দেশের বন্যাকবলিত এলাকায় ক্ষতিগ্রস্ত মানুষের সহায়তায় ‘প্রধান উপদেষ্টার ত্রাণ ও কল্যাণ তহবিল’ এ ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ঢাদসিক) কর্মকর্তা-কর্মচারীদের এক দিনের বেতনের সমপরিমাণ অর্থ প্রদান করা হয়েছে।

আজ বুধবার (২৮ আগস্ট) বিকালে ঢাদসিক প্রশাসক ড. মুহঃ শের আলী করপোরেশনের কর্মকর্তা-কর্মচারীদের এক দিনের বেতনের সমপরিমাণ অর্থের (১৪ লক্ষ ৯১ হাজার ছয়শত আটান্ন টাকা) চেক স্থানীয় সরকার সচিব আবু হেনা মোরশেদ জামানের নিকট হস্তান্তর করেন।

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930