• ১৫ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ , ৩১শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ , ৪ঠা রবিউস সানি, ১৪৪৮ হিজরি
আগুনবেলা

বঙ্গবন্ধুর ১০৪ তম জন্মবার্ষিকীতে ডিএসই’র গভীর শ্রদ্ধা

নিউজ ডেস্ক
প্রকাশিত মার্চ ১৭, ২০২৪
বঙ্গবন্ধুর ১০৪ তম জন্মবার্ষিকীতে ডিএসই’র গভীর শ্রদ্ধা

স্বাধীনতার মহান স্হপতি ইতিহাসের মহানায়ক জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৪তম ‘জন্মবার্ষিকী এবং জাতীয় শিশু দিবস-২০২৪’ উপলক্ষে তাঁর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেছেন ঢাকা স্টক এক্সচেঞ্জ পিএলসি (ডিএসই)।

রোববার (১৭ মার্চ) ডিএসই’র চেয়ারম্যান অধ্যাপক ড. হাফিজ মুহম্মদ হাসান বাবু’র নেতৃত্বে পরিচালনা পর্ষদ, ব্যবস্থাপনা কর্তৃপক্ষ ও কর্মকর্তা কর্মচারীবৃন্দ ধানমন্ডির ৩২ নম্বরের ঐতিহাসিক বঙ্গবন্ধু ভবন প্রাঙ্গণে জাতির পিতার প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করেন।

এসময় ডিএসই’র পরিচালক মোঃ আফজাল হোসেন, মোঃ শহিদুল ইসলাম, রিচার্ড ডি রোজারিও, ব্যবস্থাপনা পরিচালক ড. এটিএম তারিকুজ্জামান সিপিএ এবং প্রধান আর্থিক কর্মকর্তা সাত্বিক আহমেদ শাহসহ ডিএসই’র ঊর্ধ্বতন কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930