• ২৯শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ , ১৩ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ , ১৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮ হিজরি
আগুনবেলা

বঙ্গবন্ধুর জন্মদিন ও শিশু দিবস উপলক্ষে অনাথ শিশুদের মাঝে ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া’র খাবার বিতরণ

নিউজ ডেস্ক
প্রকাশিত মার্চ ১৭, ২০২৪
বঙ্গবন্ধুর জন্মদিন ও শিশু দিবস উপলক্ষে অনাথ শিশুদের মাঝে ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া’র খাবার বিতরণ

রবিবার সকাল ১০টায় স্বাধীন বাংলাদেশের স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর ১০৪তম জন্মদিন ও জাতীয় শিশু দিবস উপলক্ষে ধর্মরাজিক বৌদ্ধ বিহারে বিশেষ প্রার্থনা ও অনাথ শিশুদের মাঝে খাবার বিতরণ করা হয়।

এই মহতী অনুষ্ঠানটি আয়োজন করেছেন মাননীয় প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ও বাংলাদেশ আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া। ধর্মরাজিক অনাথালয়ের ২৫০ অনাথ শিশুর মাঝে খাবার পরিবেশন করা হয়। এসময় ধর্মরাজিক বৌদ্ধ বিহারের বিহারাধক্ষ্য ও বাংলাদেশ বাংলাদেশ বৌদ্ধ কৃষ্টি প্রচার সংঘের সভাপতি বুদ্ধপ্রিয় মহাথের, স্বেচ্ছাসেবক লীগের পানিসম্পদ সম্পাদক যুবনেতা রাহুল বড়ুয়া, বাংলাদেশ বুদ্ধিস্ট ফেডারেশনের সহসভাপতি রিপন কান্তি বড়ুয়া, অধ্যাপক ডঃ সুমন কান্তি বড়ুয়া, স্থপতি বিশ্বজিৎ বড়ুয়া ও সুপ্ত ভূষণ বড়ুয়া প্রমূখ বক্তব্য রাখেন।অনুষ্ঠানটির সার্বিক তত্ত্বাবধানে ছিলেন রাহুল বড়ুয়া।

October 2026
S S M T W T F
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31