প্রধানমন্ত্রীকে তারা ফুল দিয়ে শুভেচ্ছা জানান এবং হাতে তৈরি বঙ্গবন্ধুর প্রতিকৃতি, ১৯৭২ সালে বঙ্গবন্ধুর সঙ্গে দাউদি বোহরা সম্প্রদায়ের নেতা শেখ তাহেরভাই ও ভারতের প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর একটি দুর্লভ ছবি ও বই উপহার দেন। এ সময় প্রধানমন্ত্রীর মুখ্য সচিব মো. তোফাজ্জল হোসেন মিয়া উপস্থিত ছিলেন। প্রতিনিধি দলের নেতৃত্ব দেন দাউদি বোহরা সম্প্রদায়ের প্রেসিডেন্ট কাওয়াইদ জোহার উজ্জাইনওয়ালা (Quaid Johar Ujjainwala)