• ২৩শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ , ৮ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ , ১২ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি
আগুনবেলা

ফেনী জেলা পুলিশ এর মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত

নিউজ ডেস্ক
প্রকাশিত জুলাই ১৬, ২০২৫
ফেনী জেলা পুলিশ এর মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত

অদ্য ১৬ জুলাই /২০২৫খ্রি: ফেনী জেলা পুলিশ সুপারের কার্যালয়ের কনফারেন্স রুমে ফেনী জেলা পুলিশ এর মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত মাসিক অপরাধ পর্যালোচনা সভায় সভাপতিত্ব করেন ফেনী জেলার পুলিশ সুপার জনাব মোঃ হাবিবুর রহমান।
এ সময় উপস্থিত জেলা পুলিশ এর উর্ধ্বতন কর্মকর্তাগণ,সিআইডি ফেনী,পিবিআই ফেনী,মহিপাল হাইওয়ে থানা, সদর, ফুলগাজী, পরশুরাম, দাগনভূইয়া, সোনাগাজী, ছাগলনাইয়া থানার অফিসার ইনচার্জগণ, কোর্ট পুলিশ পরিদর্শক, টিআই,ডিবি,ডিএসবি ইনচার্জবৃন্দ। সভায় জেলার অপরাধ পরিসংখ্যান, আইন-শৃঙ্খলা পরিস্থিতি, অপরাধ নিবারণ, মামলা রুজু ও নিষ্পত্তি পর্যালোচনা এবং গুরুত্বপূর্ণ ও চাঞ্চল্যকর মামলা সমূহের তদন্তের অগ্রগতি আলোচনা করা হয়।

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930