ফেনী জেলায় সদ্য যোগদানকৃত পুলিশ কনস্টেবলদের ওরিয়েন্টেশন কোর্স এর শুভ উদ্বোধন করলেন পুলিশ সুপার,ফেনী
ফেনী জেলায় সদ্য যোগদানকৃত পুলিশ কনস্টেবলদের ওরিয়েন্টেশন কোর্স এর শুভ উদ্বোধন করলেন পুলিশ সুপার,ফেনী
নিউজ ডেস্ক
প্রকাশিত জুলাই ১৬, ২০২৫
অদ্য ১৬ জুলাই ২০২৫ খ্রিঃ জেলা পুলিশ, ফেনী’র আয়োজনে পুলিশ লাইন্স ড্রিল-সেডে নতুন যোগদানকৃত ৫০ জন পুলিশ কনস্টেবলদের ওরিয়েন্টেশন কোর্স আনুষ্ঠানিক ভাবে শুভ উদ্বোধন করা হয়। উক্ত প্রশিক্ষণ কার্যক্রমের শুভ উদ্বোধন করেন ফেনী জেলা পুলিশ সুপার জনাব মোঃ হাবিবুর রহমান।
অনুষ্ঠানের শুরুতে পুলিশ সুপার সদ্য যোগদানকৃত পুলিশ সদস্যদের তাদের পেশাজীবনের প্রথম অধ্যায়ের জন্য আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানান। পুলিশ সুপার মহোদয় সকল নবীন পুলিশ সদস্যদের উদ্দেশ্যে বলেন“তোমরা বাংলাদেশ পুলিশের সবচেয়ে নবীন সদস্য। হাজার হাজার প্রার্থীর মধ্য থেকে বাছাই হয়ে আসা তোমাদের দক্ষতা ও যোগ্যতার প্রমাণ। বেসিক ট্রেনিং সম্পন্ন করে আজ বাস্তব প্রশিক্ষণের নতুন অধ্যায় শুরু হলো। এই ওরিয়েন্টেশন কোর্সের মাধ্যমে পুলিশের দায়িত্ব ও কর্তব্যের বাস্তব প্রশিক্ষণ দেওয়া হবে। এই মহান পেশার মর্যাদা ও শৃঙ্খলা অক্ষুণ্ণ রাখতে হবে সর্বদা। নবাগত পুলিশ সদস্যদের উদ্দেশ্যে আরও বলেন-সৎ ও নিষ্ঠাবান হয়ে দেশ ও মানুষের কল্যাণে কাজ করতে হবে।
এসময় আরও উপস্থিত ছিলেন ফেনী জেলার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) জনাব মোঃ সাইদুর রহমান,অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) জনাব মুঃ সাইফুল ইসলাম,অতিরিক্ত পুলিশ সুপার ( সদর সার্কেল) জনাব মোঃ আরিফুল ইসলাম সিদ্দিকী, সিনিয়র সহকারী পুলিশ সুপার সোনাগাজী সার্কেল জনাব সৈয়দ মুমিদ রায়হান,সহকারী পুলিশ সুপার (শিক্ষানবিশ) জনাব খাইরুল বাশার,সহকারী পুলিশ সুপার (শিক্ষানবিশ) জনাব জয়া রায় চৌধুরী সহ বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্যবৃন্দ।