ফেনী জেলায় বিশেষ কল্যাণ সভা চট্টগ্রাম রেঞ্জের সম্মানিত ডিআইজি
ফেনী জেলায় বিশেষ কল্যাণ সভা চট্টগ্রাম রেঞ্জের সম্মানিত ডিআইজি
নিউজ ডেস্ক
প্রকাশিত জুলাই ১, ২০২৫
গত সোমবার ৩০ জুন /২০২৫খ্রিঃ চট্টগ্রাম রেঞ্জের সম্মানিত ডিআইজি মহোদয়ের আগমন উপলক্ষে ফেনী জেলা পুলিশ লাইন্স ড্রিল শেডে বিশেষ কল্যাণ সভার আয়োজন করা হয়। উক্ত বিশেষ কল্যান সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম রেঞ্জের সম্মানিত ডিআইজি জনাব মোঃ আহসান হাবীব পলাশ,বিপিএম এবং সভাপতিত্ব করেন ফেনী জেলার পুলিশ সুপার জনাব মোঃ হাবিবুর রহমান। উক্ত বিশেষ কল্যাণ সভায় সকল পদমর্যাদার পুলিশ সদস্যগণ সম্মানিত ডিআইজি মহোদয়ের নিকট নানাবিধ সমস্যার কথা তুলে ধরেন। ডিআইজি মহোদয় অত্যন্ত মনোযোগ সহকারে বিভিন্ন থানা-ফাঁড়ি থেকে আগত পুলিশ সদস্যদের সমস্যার কথা শোনেন। এসময় ডিআইজি মহোদয় সমস্যা সমূহ দ্রুত সময়ের মধ্যে সমাধানের জন্য প্রতিশ্রুতি প্রদান করেন। উক্ত বিশেষ কল্যাণ সভায় ডিআইজি মহোদয় জেলার সকল পর্যায়ের পুলিশ সদস্যদের বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করেন এবং সকল পুলিশ সদস্যকে জনমুখী পুলিশিং করার নির্দেশ প্রদান করেন।
এই সময় জেলা পুলিশ এর উর্ধ্বতন কর্মকর্তাগণ,পুলিশ হাসপাতালের,ফেনী এর মেডিকেল অফিসার সহ সদর, ফুলগাজী, পরশুরাম, দাগনভূইয়া, সোনাগাজী, ছাগলনাইয়া থানার অফিসার ইনচার্জগণ, কোর্ট পুলিশ পরিদর্শক, টিআই,ডিবি,ডিএসবি ফেনীসহ জেলার পুলিশ লাইন্স, সকল থানা, ফাঁড়ী, তদন্তকেন্দ্র ও পুলিশ ক্যাম্পের অফিসার ফোর্সবৃন্দ উপস্থিত ছিলেন।