• ১৫ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ , ৩১শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ , ৪ঠা রবিউস সানি, ১৪৪৮ হিজরি
আগুনবেলা

প্রেসক্লাব অভ ইন্ডিয়ার সভাপতি গৌতম লাহিড়ীর ‘প্রণব মুখার্জী : রাজনীতির ভেতর বাহির – প্রেক্ষিত বাংলাদেশ’ গ্রন্থমোড়ক উন্মোচনে পররাষ্ট্রমন্ত্রী

নিউজ ডেস্ক
প্রকাশিত ফেব্রুয়ারি ২০, ২০২৪
প্রেসক্লাব অভ ইন্ডিয়ার সভাপতি গৌতম লাহিড়ীর ‘প্রণব মুখার্জী : রাজনীতির ভেতর বাহির – প্রেক্ষিত বাংলাদেশ’ গ্রন্থমোড়ক উন্মোচনে পররাষ্ট্রমন্ত্রী

ভারতের দিল্লিস্থ প্রেসক্লাব অভ ইন্ডিয়ার সভাপতি গৌতম লাহিড়ী প্রণীত ‘প্রণব মুখার্জী : রাজনীতির ভেতর বাহির – প্রেক্ষিত বাংলাদেশ’ গবেষণা গ্রন্থের মোড়ক উন্মোচন করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ।

মঙ্গলবার বিকেলে রাজধানীতে বাংলা একাডেমি আয়োজিত অমর একুশে গ্রন্থমেলার সোহরাওয়ার্দী উদ্যান প্রাঙ্গণে এ উপলক্ষে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় মন্ত্রী ভারতের প্রয়াত রাষ্ট্রপতি প্রণব মুখার্জীকে শ্রদ্ধাভরে স্মরণ করে বলেন, ‘তাঁর সাথে বঙ্গবন্ধু পরিবারের আন্তরিক বন্ধুত্ব ছিলো। দেশের সব ক্রান্তি লগ্নে প্রণব মুখার্জী আমাদের পাশে ছিলেন, বঙ্গবন্ধুকন্যা জননেত্রী শেখ হাসিনার পাশে ছিলেন।’

পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘প্রেসক্লাব অভ ইন্ডিয়ার তিনবার নির্বাচিত সভাপতি প্রথিতযশা সাংবাদিক গৌতম লাহিড়ী বাংলাদেশের বন্ধু। তাঁর এই তথ্যসমৃদ্ধ গ্রন্থ দু’দেশের অনন্য বন্ধুত্বের আরেক নজীর। বইটি সবাইকে পড়ে দেখার অনুরোধ জানাই।’

বইমেলাকে মানুষের দু’দন্ড নি:শ্বাস ফেলার মিলনমেলা হিসেবে বর্ণনা করে হাছান মাহমুদ বলেন, বইমেলার এই সংস্কৃতি এখন শুধু ঢাকা, চট্টগ্রাম নয় সারাদেশে ছড়িয়ে পড়েছে। বইপড়া মানুষের শ্রেষ্ঠ অভ্যাস।

মোড়ক উন্মোচন মঞ্চে এ সময় গ্রন্থের লেখক গৌতম লাহিড়ী, ভুমিকা রচয়িতা বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্ণর ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক এমেরিটাস ড. আতিউর রহমান তাদের বক্তব্যে বইটির উপজীব্য তুলে ধরে সকলকে পাঠের আহবান জানান।

একুশে পদকে ভুষিত স্বাধীন বাংলা বেতারকেন্দ্রের কণ্ঠশিল্পী মনোরঞ্জন ঘোষাল, বইটির প্রকাশক আল হামরা প্রকাশনীর সত্ত্বাধিকারী খান মুহম্মদ মুরসালিন প্রমুখ মঞ্চে উপস্থিত ছিলেন।

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930