• ২৮শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ , ১২ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ , ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮ হিজরি
আগুনবেলা

প্রধানমন্ত্রী হিসাবে দায়িত্ব গ্রহণ এবং নতুন সরকার গঠন করায় বঙ্গবন্ধুকন্যা জননেত্রীশেখ হাসিনাকে অভিনন্দন জানিয়েছেঃজাসদ

নিউজ ডেস্ক
প্রকাশিত জানুয়ারি ১২, ২০২৪
প্রধানমন্ত্রী হিসাবে দায়িত্ব গ্রহণ এবং নতুন সরকার গঠন করায় বঙ্গবন্ধুকন্যা জননেত্রীশেখ হাসিনাকে অভিনন্দন জানিয়েছেঃজাসদ

বৃহস্পতিবার,১১ জানুয়ারি,২০২৪: জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদের সভাপতি হাসানুল হক ইনু ও সাধারণ সম্পাদক শিরীন আখতার অভিনন্দন বার্তায় পঞ্চমবার, টানা চতুর্থবারের প্রধানমন্ত্রী হিসাবে দায়িত্ব গ্রহণ এবং নতুন সরকার গঠন করায় বঙ্গবন্ধু কন্যা, বাংলাদেশ আওয়ামী লীগ সভাপতি জননেত্রী শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়েছেন। তারা আশা প্রকাশ করে বলেন, নতুন সরকারের প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা ও তার সরকার স্বাধীনতা সংগ্রাম ও মুক্তিযুদ্ধের আদর্শের ভিত্তিতে বাংলাদেশকে পরিচালনা; বাংলাদেশের জন্মশত্রু ও তাদের সাম্প্রদায়িক রাজনৈতিক ভাবাদর্শ, সাম্প্রদায়িক সংস্কৃতি, সাংস্কৃতিক সাম্প্রদায়িকতার মূলোৎপাটন, রাষ্ট্র-রাজনীতি-সমাজ-অর্থনীতি-বাজার জিম্মিকারী লুটেরা মাফিয়া-সিন্ডিকেটকে শক্তহাতে দমন; আইনের শাসন ও সুশাসন প্রতিষ্ঠা, অর্থনৈতিক-সামাজিক বৈষম্য হ্রাস এবং সকলক্ষেত্রে ডিজিটালাইজেশনের অসম্পূর্ণ কাজ সম্পূর্ণ করার মধ্য দিয়ে আধুনিক ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলার পথে এগিয়ে যাবেন। তারা প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুস্বাস্থ্য, কল্যাণ মঙ্গল ও সাফল্য কামনা করেন। তারা নতুন সরকারের মন্ত্রী পরিষদের সকল সদস্যকেও অভিনন্দন ও শুভেচ্ছা জানান।

October 2026
S S M T W T F
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31