• ২৮শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ , ১২ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ , ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮ হিজরি
আগুনবেলা

প্রধানমন্ত্রীকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন ডিবি প্রধান হারুন অর-রশীদ

নিউজ ডেস্ক
প্রকাশিত জানুয়ারি ৯, ২০২৪
প্রধানমন্ত্রীকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন ডিবি প্রধান হারুন অর-রশীদ

আওয়ামীলীগের নিরঙ্কুশ বিজয়ে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে দলীয় সভানেত্রী শেখ হাসিনাকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) অতিরিক্ত কমিশনার (গোয়েন্দা) হারুন অর–রশীদ

সোমবার সকালে ৮ জানুয়ারি,২০২৪ ডিবি প্রধান প্রধানমন্ত্রীর সঙ্গে গণভবনে সাক্ষাৎ করেন।দেখা করার পর সেই ছবি তিনি তাঁর সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক আইডিতে শেয়ার করেছেন।

আওয়ামী লীগ টানা চতুর্থবার নির্বাচিত হওয়ায় এ সময় প্রাণঢালা অভিনন্দন জানান ডিবিপ্রধান হারুন অর–রশীদ। সেখানে ক্যাপশনে হারুন অর–রশীদ লেখেন, মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা স্যার ৮ম বারের মতো সংসদ সদস্য নির্বাচিত হওয়ায় ফুলেল শুভেচ্ছা জানাই।

এর আগে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ নিরঙ্কুশ বিজয়ী হওয়ায় শেখ হাসিনাকে ভারত, রাশিয়া ও চীনসহ ১১ দেশের রাষ্ট্রদূত ও হাইকমিশনার শুভেচ্ছা জানিয়েছেন। নিজ নিজ দেশের পক্ষ থেকে ফুলেল অভিনন্দন জানান তাঁরা।বিভিন্ন দেশের কূটনীতিকরা বাংলাদেশের সঙ্গে এ সময় নিজ নিজ দেশের সহযোগিতা অব্যাহত রাখার দীর্ঘ প্রত্যয় ব্যক্ত করেন।

October 2026
S S M T W T F
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31