• ১৪ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ , ৩০শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ , ৩রা রবিউস সানি, ১৪৪৮ হিজরি
আগুনবেলা

“পুলিশ পরিদর্শক হতে সহকারী পুলিশ সুপার পদে পদোন্নতি পাওয়ায় র‌্যাংক ব্যাজ পরিধান”

নিউজ ডেস্ক
প্রকাশিত এপ্রিল ৪, ২০২৬
“পুলিশ পরিদর্শক হতে সহকারী পুলিশ সুপার পদে পদোন্নতি পাওয়ায় র‌্যাংক ব্যাজ পরিধান”

দিনাজপুর জেলার আরআই জনাব মোঃ মুকুল হোসেন, পুলিশ পরিদর্শক (সশস্ত্র) হতে সহকারী পুলিশ সুপার পদে পদোন্নতি পাওয়ায় র‌্যাংক ব্যাজ পরিয়ে দেন দিনাজপুর জেলার পুলিশ সুপার মোঃ জেদান আল মুসা, পিপিএম মহোদয়। তাঁর পদোন্নতি পাওয়ায় পুলিশ সুপার মহোদয় জেলা পুলিশের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানান।

এসময় উপস্থিত ছিলেন জনাব মোঃ রফিকুল আলম, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ), জনাব মোঃ আনোয়ার হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্), জনাব মোঃ আব্দুল হালিম, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল), দিনাজপুর।

উল্লেখ্য, জনাব মোঃ মুকুল হোসেন দিনাজপুর জেলায় আরআই হিসেবে ৩ বছর ৫ মাস ১১ দিন সুনামের সাথে দায়িত্ব পালন করেছেন। তাঁর নিজ জেলা নীলফামারী।

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930