• ২২শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ , ৭ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ , ১১ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি
আগুনবেলা

পীর শাহ সুফি মাওলানা সৈয়দ হাবিবুল বশর মাইজভান্ডারী মারা গেছেন

নিউজ ডেস্ক
প্রকাশিত আগস্ট ৩১, ২০২৫
পীর শাহ সুফি মাওলানা সৈয়দ হাবিবুল বশর মাইজভান্ডারী মারা গেছেন

চট্টগ্রামের ফটিকছড়ির মাইজভান্ডার দরবার শরিফের আধ্যাত্মিক সাধক শাহ সুফি সৈয়দ গোলামুর রহমান মাইজভান্ডারির নাতি ও গদিনশীন পীর শাহ সুফি মাওলানা সৈয়দ হাবিবুল বশর মাইজভান্ডারি ই-ন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

রবিবার (৩১ আগস্ট) বাংলাদেশ সময় সকাল ১০টার দিকে থাইল্যান্ডের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ই-ন্তেকাল করেন। তার বয়স হয়েছিল ৭৫ বছর।

মাইজভান্ডার দরবার সূত্রে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

শাহ সুফি হাবিবুল বশর মাইজভান্ডারি স্ত্রী, এক ছেলে তিন মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী ও আশেক ভক্ত রেখে গেছেন। তার ই-ন্তেকালে মাইজভান্ডার দরবারসহ আশেক, ভক্ত ও মুরিদানদের মাঝে গভীর শোক নেমে এসেছে।

পারিবারিক সূত্রে জানিয়েছে, শাহ সুফি সৈয়দ হাবিবুল বশর মাইজভান্ডারির জানাজা নামাজের সময়সূচি পরবর্তী সময়ে জানানো হবে।

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930