• ২৯শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ , ১৩ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ , ১৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮ হিজরি
আগুনবেলা

পানগাঁও বন্দরকে দ্রুতই লাভজনক প্রতিষ্ঠানে পরিণত করা হবে: সালমান এফ রহমান

নিউজ ডেস্ক
প্রকাশিত মার্চ ১৬, ২০২৪
পানগাঁও বন্দরকে দ্রুতই লাভজনক প্রতিষ্ঠানে পরিণত করা হবে: সালমান এফ রহমান

রাস্তার উপর চাপ কমাতে নদীপথে কার্গো আদান-প্রদানসহ পানগাঁও বন্দরকে আরো লাভজনক প্রতিষ্ঠানে পরিণত করতে সব ধরনের উদ্যোগ নেয়া হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান ফজলুর রহমান এমপি৷

সকালে বন্দরটির বর্তমান পরিস্থিতি দেখতে পরিদর্শনে যান সালমান এফ রহমান এমপি৷ এসময় আরও উপস্থিত ছিলেন, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী সাবের হোসেন চৌধুরী এমপি,
চিফ হুইপ, নূর ই আলম চৌধুরী এমপি, নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী এমপিসহ বন্দরটির উর্ধ্বতন কর্মকর্তারা৷

প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা বলেন, আগামী এক মাসের মধ্যে বন্দরটির হ্যান্ডেলিং সমস্যার সমাধান হবে৷ বেশি পরিমাণে কার্গো এই বন্দরটিতে আসলেই শ্রমিকরা আরও বেশি পরিমাণে কাজ পাবে এবং তখনই তাদের সমস্যা সমাধান হবে৷ বেশি পরিমাণে কার্গো যাতে আসে তার জন্য কাজ করছে সরকার৷

বন্দরটির কমিশনারকে সব ধরনের সহযোগিতা করা হবে জানি সালমান এফ রহমান বলেন, কমিশনার কথা দিয়েছেন বর্তমানে চলমান যেসব সমস্যা আছে তার সমাধানে তিনি সব ধরনের উদ্যোগ গ্রহণ করবেন৷

সালমান এফ রহমান এমপি বলেন, বন্দরটির যেসব সমস্যা ছিল তা আজ আমরা চিহ্নিত করতে পেরেছি আশা করি খুব দ্রুতই এর সমাধান আমরা করবো৷

October 2026
S S M T W T F
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31