• ১৩ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ , ২৯শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ , ২রা রবিউস সানি, ১৪৪৮ হিজরি
আগুনবেলা

পটুয়াখালী জেলা গলাচিপা উপজেলা প্রশাসন ও ক্রীড়া সংস্থার আয়োজনে তারুণ্যের উৎসব ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

নিউজ ডেস্ক
প্রকাশিত জানুয়ারি ৭, ২০২৫
পটুয়াখালী জেলা গলাচিপা উপজেলা প্রশাসন ও ক্রীড়া সংস্থার আয়োজনে তারুণ্যের উৎসব ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

মোঃনুহু ইসলাম পটুয়াখালীঃ

আগামী সুন্দর দেশ নির্মাণে ছাত্র জনতার যে ত্যাগ আর তারুণ্যের উৎসব নামে চলমান অনুষ্ঠানটিকে কেন্দ্র করে গলাচিপা উপজেলা প্রশাসন ও উপজেলা ক্রীড়া সংস্থার আয়োজনের ফুটবল টুর্নামেন্টটের আয়োজন করা হয়েছে। সকাল ১১টায় উপজেলার সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয় খেলার মাঠে পতাকা উত্তোলনের মধ্য দিয়ে ফুটবল টুর্নামেন্টটের শুভ উদ্বোধন করেন সভার সভাপতি উপজেলা নির্বাহী অফিসার মোঃ মিজানুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারি কমিশনার ভূমি মোঃ নাসিম রেজা, উপজেলা শিক্ষা অফিসার
মোঃ গোলাম সগির,গণঅধিকার পরিষদের আহ্বায়ক মোঃ হাফিজুর রহমান, গলাচিপা উপজেলা শাখা বিএনপি’র ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক মেহেদি হাসান সিজান, জামায়াত ইসলামের উপজেলা শাখার সভাপতি মোঃ জাকির হোসেন, উপজেলা শাখার যুব অধিকার পরিষদের সহ-সভাপতি মহিবুল্লাহ এনিম, উপজেলা শাখার গন অধিকার পরিষদের সদস্য সচিব মোঃ জাকির মুন্সী, উপজেলা শাখার ইসলামী শাসনতন্ত্র নেতা মোঃ নাজমুল হক রিপন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ছাত্র প্রতিনিধি উম্মে হাবিবা ওয়াফা ইশরাত জাহান অহনা, তুনজিরা তুনা, বিডি ক্লিন এর গলাচিপা প্রতিনিধি নাহিদা বিথী প্রমুখ।
উক্ত খেলাকে ঘিরে গলাচিপা উপজেলা নির্বাহী অফিসার মিজানুর রহমান বলেন, ফুটবল টুর্নামেন্টটে গলাচিপা উপজেলার ১২টি ইউনিয়ন অংশগ্রহণ করবে এবং উপজেলায় যে দল ভাল খেলবে তাদেরকে আমরা জেলায় পাঠাবো।

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930