• ১৪ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ , ৩০শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ , ৩রা রবিউস সানি, ১৪৪৮ হিজরি
আগুনবেলা

ন্যাশনাল মোবাইল ফটোগ্রাফি কনটেস্ট ২০২৪ এর আয়োজন করেছে রিয়েলমি

নিউজ ডেস্ক
প্রকাশিত অক্টোবর ২৩, ২০২৪
ন্যাশনাল মোবাইল ফটোগ্রাফি কনটেস্ট ২০২৪ এর আয়োজন করেছে রিয়েলমি

বাংলাদেশের ফটোগ্রাফি প্রেমীদের সৃজনশীলতা ও প্রতিভা প্রদর্শনের জন্য দারুণ এক সুযোগ নিয়ে হাজির হয়েছে তরুণদের জনপ্রিয় স্মার্টফোন ব্র্যান্ড রিয়েলমি। মোবাইল ফোন ব্র্যান্ডটি ‘রিয়েলমি ১২ প্রেজেন্টস: আনলিশ ইওর ক্রিয়েটিভিটি ন্যাশনাল মোবাইল ফটোগ্রাফি কনটেস্ট ২০২৪’ শীর্ষক এক প্রতিযোগিতা চালু করেছে।

রিয়েলমি’র সহযোগিতায় এই ইভেন্টটি আয়োজন করেছে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ফটোগ্রাফিক সোসাইটি। প্রতিযোগিতা শেষে সেরা ২০টি ছবি ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ক্যাম্পাসে প্রদর্শিত হবে।

এই প্রতিযোগিতা মোবাইল ফটোগ্রাফির এক বিশেষ উদযাপন, যা নতুন রিয়েলমি ১২ এর অত্যাধুনিক ফিচারগুলোর মাধ্যমে করা হয়েছে। অংশগ্রহণকারীরা তাদের সেরা ছবি জমা দিয়ে দারুণ পুরষ্কার জেতার সুযোগ পাওয়ার পাশাপাশি জাতীয় স্বীকৃতি অর্জন এবং প্রতিভাবান ফটোগ্রাফারদের ক্রমবর্ধমান সমাজের অংশ হতে পারবেন।

নবীন ও অভিজ্ঞ উভয় মোবাইল ফটোগ্রাফারদের জন্য এটি সৃজনশীলতা উন্মোচনের এক দুর্দান্ত প্ল্যাটফর্ম।

গত ১৯ অক্টোবর, ২০২৪ রাত ৮.০০ টা থেকে ছবি জমা নেওয়া শুরু হয়েছে এবং শেষ হবে আগামী ৩১ অক্টোবর, ২০২৪ রাত ১১:৫৯ মিনিটে।

প্রতিযোগিতায় শীর্ষ বিজয়ী পাবেন অতুলনীয় ক্যামেরা পারফরম্যান্স এবং সেরা ফিচারসমৃদ্ধ অত্যাধুনিক স্মার্টফোন রিয়েলমি ১২, যা মোবাইল ফটোগ্রাফিকে নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার জন্য ডিজাইন করা হয়েছে। অন্যান্য বিজয়ীরা পাবেন নানা আকর্ষণীয় উপহার।

ইভেন্টে অংশ নিতে অনুগ্রহ করে this form-এই ফরমটি পূরণ করুন। এছাড়া, এ সংক্রান্ত তথ্যের আপডেট পেতে this Facebook handle-এই ফেসবুক পেজ এবং this link-এই লিঙ্কে ভিজিট করুন।

স্মার্টফোন প্রযুক্তির ক্ষেত্রে গ্রাহকদের জন্য একটি গ্লোবাল ডিজরাপ্টর হিসেবে কাজ করছে রিয়েলমি। প্রতিষ্ঠানটি জনসাধারণের হাতের নাগালে অত্যাধুনিক প্রযুক্তি পৌঁছে দেওয়ার মাধ্যমে স্মার্টফোনের বাজারে যুগান্তকারী পরিবর্তন নিয়ে এসেছে। তরুণ প্রজন্মের গ্রাহকদের পছন্দ ও চাহিদা বিবেচনা করে রিয়েলমি বিভিন্ন পরিসরের স্মার্টফোন ও লাইফস্টাইল টেক ডিভাইস উদ্ভাবন করেছে। যাতে রয়েছে প্রিমিয়াম স্পেসিফিকেশন, কোয়ালিটি ক্রাফটসম্যানশিপ, এবং ট্রেন্ড-সেটিং ডিজাইন সমৃদ্ধ বিভিন্ন ফিচারের অনন্য সমন্বয়। “ডেয়ার টু লিপ” মূলমন্ত্র নিয়ে ২০১৮ সালে প্রতিষ্ঠিত স্কাই লি’র রিয়েলমি ২০২৪ সালকে রিব্র্যান্ডিংয়ের জন্য একটি গুরুত্বপূর্ণ বছর হিসেবে ঘোষণা করেছে। স্কাই লি’র দূরদর্শী নেতৃত্বে ঘোষিত নতুন স্লোগান “মেক ইট রিয়েল”, তরুণ গ্রাহকদের প্রতি রিয়েলমির দেওয়া প্রতিশ্রুতিরই প্রতিফলন। এ স্লোগানের মাধ্যমে ব্র্যান্ড ন্যারেটিভ সম্প্রসারণের পাশাপাশি প্রয়োজনীয় সুযোগ-সুবিধা প্রদানের মাধ্যমে তরুণদের জীবনকে আরও সহজ করার লক্ষ্য পূরণে কাজ করছে স্মার্টফোন প্রযুক্তি প্রতিষ্ঠানটি।

বিস্ময়করভাবে জনপ্রিয়তা অর্জনের মাধ্যমে, মাত্র তিন বছরের মধ্যে বিশ্বের ৩০টি স্মার্টফোন প্রতিষ্ঠানের বাজারে শীর্ষ পাঁচ- এ জায়গা করে নিয়েছে রিয়েলমি। চীন, দক্ষিণ-পূর্ব এশিয়া, দক্ষিণ এশিয়া, ইউরোপ, মধ্যপ্রাচ্য, ল্যাটিন আমেরিকা এবং আফ্রিকা সহ বিশ্বব্যাপী ২০০ মিলিয়নেরও বেশি রিয়েলমি’র স্মার্টফোন ব্যবহারকারী নিয়ে গর্বিত এ স্মার্টফোন প্রযুক্তি কোম্পানি। রিয়েলমি’র বৈপ্লবিক যাত্রা এবং উদ্ভাবনী পণ্যের অফার সম্পর্কে আরও তথ্যের জন্য, স্মার্টফোনপ্রেমীরা চুঁ মারতে পারেন প্রতিষ্ঠানের অফিসিয়াল ওয়েবসাইট www.realme.com -এ।

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930