• ২২শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ , ৭ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ , ১১ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি
আগুনবেলা

ন্যায়বিচার প্রতিষ্ঠা ও মানবাধিকার রক্ষায় খাগড়াছড়িতে ‘মার্চ ফর জাস্টিস’ পালন

নিউজ ডেস্ক
প্রকাশিত আগস্ট ১, ২০২৫
ন্যায়বিচার প্রতিষ্ঠা ও মানবাধিকার রক্ষায় খাগড়াছড়িতে ‘মার্চ ফর জাস্টিস’ পালন

আরিফুল ইসলাম মহিন, খাগড়াছড়ি প্রতিনিধি:

ন্যায়বিচার প্রতিষ্ঠা, মানবাধিকার রক্ষা ও গণতন্ত্র পুনরুদ্ধারের দাবিতে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে খাগড়াছড়িতে ‘মার্চ ফর জাস্টিস’ কর্মসূচি পালন করেছে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম।

বৃহস্পতিবার (৩১ জুলাই) সকালে খাগড়াছড়ি জেলা আইনজীবী সমিতি প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য পদযাত্রা শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে প্রেসক্লাব চত্বরে গিয়ে শেষ হয়। পরে সেখানে অনুষ্ঠিত হয় এক প্রতিবাদ সমাবেশ।

সমাবেশে বক্তব্য রাখেন জেলা বার এসোসিয়েশনের সভাপতি অ্যাডভোকেট আব্দুল মালেক মিন্টু। তিনি বলেন, “বিগত ১৬ বছর ধরে স্বৈরাচারী আওয়ামী লীগ সরকার বিচার বিভাগকে নিয়ন্ত্রণে রেখে সাধারণ মানুষ, আইনজীবী ও ছাত্র সমাজের ওপর দমন-পীড়ন চালিয়ে যাচ্ছে। আজ দেশে বিচারহীনতার সংস্কৃতি প্রতিষ্ঠিত হয়েছে।”

জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের খাগড়াছড়ি জেলা শাখার সভাপতি অ্যাডভোকেট রিপল চাকমার সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক এম এন আফছার।

আরও বক্তব্য রাখেন জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মো. মোশারফ হোসেন, অনিমেষ চাকমা রিংকু, সাংগঠনিক সম্পাদক আব্দুর এবং জেলা বার এসোসিয়েশনের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট বেদারুল ইসলাম।

সমাবেশে আইনজীবী ফোরামের সদস্য ছাড়াও জেলা বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, মহিলা দল, জিয়া পরিষদ, পৌর ও উপজেলা বিএনপির নেতাকর্মী এবং সাধারণ জনগণ অংশগ্রহণ করেন।

সমাবেশ থেকে অবাধ ও সুষ্ঠু নির্বাচনের স্বার্থে নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন আয়োজন এবং আইন-শৃঙ্খলা বাহিনীর নিরপেক্ষ ভূমিকা নিশ্চিত করার দাবি জানানো হয়।

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930