• ২৩শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ , ৮ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ , ১২ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি
আগুনবেলা

নোয়াখালীতে ১৬ জুলাই “জুলাই শহিদ দিবস” পালন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

নিউজ ডেস্ক
প্রকাশিত জুলাই ১৬, ২০২৫
নোয়াখালীতে ১৬ জুলাই “জুলাই শহিদ দিবস” পালন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

অদ্য নোয়াখালী জেলা প্রশাসনের উদ্যোগে নোয়াখালী জেলা প্রশাসক জনাব খন্দকার ইশতিয়াক আহমেদ এর সভাপতিত্বে, তাঁর সম্মেলন কক্ষে ১৬ জুলাই “জুলাই শহিদ দিবস” পালন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নোয়াখালী জেলার সম্মানিত পুলিশ সুপার জনাব মোঃ আব্‌দুল্লাহ্‌-আল-ফারুক। এছাড়াও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শহিদদের পরিবারবর্গ, আহত আন্দোলনকারী, ছাত্র প্রতিনিধিবৃন্দ, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তাবৃন্দ এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ সভায় উপস্থিত ছিলেন।

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930