• ২২শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ , ৭ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ , ১১ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি
আগুনবেলা

নোয়াখালীতে আসন্ন শারদীয় দুর্গাপূজা-২০২৫ উপলক্ষে জেলার বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত

নিউজ ডেস্ক
প্রকাশিত সেপ্টেম্বর ২৫, ২০২৫
নোয়াখালীতে আসন্ন শারদীয় দুর্গাপূজা-২০২৫ উপলক্ষে জেলার বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত

অদ্য বেলা ১২.০০ ঘটিকার সময় জেলা পুলিশ নোয়াখালীর আয়োজনে, পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে জনাব মোঃ আব্‌দুল্লাহ্‌-আল-ফারুক, পুলিশ সুপার, নোয়াখালী মহোদয়ের সভাপতিত্বে আসন্ন শারদীয় দুর্গাপূজা-২০২৫ উপলক্ষে জেলার বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি), বাংলাদেশ জামায়াতে ইসলামী, গণধিকার পরিষদ, ইসলামী আন্দোলন বাংলাদেশ, বাংলাদেশ খেলাফত মজলিস, হেফাজতে ইসলাম, খেলাফত মসলিস, জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ও বাংলাদেশ সমাজতান্ত্রিক দল (বাসদ) সহ অন্যান্য রাজনৈতিক দলের নেতৃবৃন্দের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

সভায় আসন্ন শারদীয় দুর্গাপূজা-২০২৫ উপলক্ষে জেলার বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দের উপস্থিতিতে আইন-শৃঙ্খলা, নিরাপত্তা, সার্বিক প্রস্তুতি ও সহযোগিতার বিষয়ে বিশদ আলোচনা হয়।

সভায় সঞ্চালনা করেন জনাব মোহাম্মদ ইব্রাহীম, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্), নোয়াখালী।

এছাড়াও উক্ত সভায় উপস্থিত ছিলেন ডিআইও-১, নোয়াখালী, অফিসার ইনচার্জ, জেলা গোয়েন্দা শাখা (ডিবি), নোয়াখালীসহ জেলার বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ।

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930