• ২০শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ , ৫ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ , ৯ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি
আগুনবেলা

নির্বাচনী দায়িত্ব পালনে পুলিশের দক্ষতা ও সক্ষমতা বৃদ্ধি সংক্রান্ত প্রশিক্ষণ কোর্স এর শুভ উদ্বোধন

নিউজ ডেস্ক
প্রকাশিত অক্টোবর ২৮, ২০২৫
নির্বাচনী দায়িত্ব পালনে পুলিশের দক্ষতা ও সক্ষমতা বৃদ্ধি সংক্রান্ত প্রশিক্ষণ কোর্স এর শুভ উদ্বোধন

“থাকবে পুলিশ জনপদে, ভোট দিবেন নিরাপদে”এই শ্লোগানকে সামনে রেখে অদ্য মঙ্গলবার ইন-সার্ভিস ট্রেনিং সেন্টার, নোয়াখালীতে নির্বাচনী দায়িত্ব পেশাদারিত্বের সাথে সম্পাদনের লক্ষ্যে “পুলিশের দক্ষতা ও সক্ষমতা বৃদ্ধি সংক্রান্ত প্রশিক্ষণ কোর্স” এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কোর্সের আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন জনাব মোঃ আহসান হাবীব পলাশ, বিপিএম-সেবা, ডিআইজি, চট্টগ্রাম রেঞ্জ(অ্যাডিশনাল আইজিপি পদে পদোন্নতি প্রাপ্ত), বাংলাদেশ পুলিশ, চট্টগ্রাম মহোদয়।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোঃ আব্‌দুল্লাহ্‌-আল-ফারুক, সম্মানিত পুলিশ সুপার,নোয়াখালী।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মোঃ মনজুর রহমান বিপিএম, পিপিএম (বার), কমান্ড্যান্ট (পুলিশ সুপার), ইন-সার্ভিস ট্রেনিং সেন্টার, নোয়াখালী।

এ সময় উপস্থিত ছিলেন জেলা পুলিশের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দসহ প্রশিক্ষক ও প্রশিক্ষণার্থীবৃন্দ।

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930