নির্বাচনী দায়িত্ব পালনে পুলিশের দক্ষতা ও সক্ষমতা বৃদ্ধি সংক্রান্ত প্রশিক্ষণ কোর্স এর শুভ উদ্বোধন
নির্বাচনী দায়িত্ব পালনে পুলিশের দক্ষতা ও সক্ষমতা বৃদ্ধি সংক্রান্ত প্রশিক্ষণ কোর্স এর শুভ উদ্বোধন
নিউজ ডেস্ক
প্রকাশিত অক্টোবর ৫, ২০২৫
“থাকবে পুলিশ জনপদে ভোট দিবেন নিরাপদে” এই শ্লোগানে অদ্য সকাল ০৯:৩০ ঘটিকায় ইন-সার্ভিস ট্রেনিং সেন্টার, নোয়াখালীতে নির্বাচনী দায়িত্ব পেশাদারিত্বের সাথে সম্পাদনের লক্ষ্যে পুলিশের দক্ষতা ও সক্ষমতা বৃদ্ধি সংক্রান্ত প্রশিক্ষণ কোর্স এর শুভ উদ্বোধন ঘোষণা করেন আমন্ত্রিত অতিথি নোয়াখালী জেলার সম্মানিত পুলিশ সুপার জনাব মোঃ আব্দুল্লাহ্-আল-ফারুক, মহোদয়।
উক্ত কোর্সে সভাপতিত্ব করেন মোঃ মনজুর রহমান বিপিএম, পিপিএম(বার) কমান্ডেন্ট (পুলিশ সুপার), ইন-সার্ভিস ট্রেনিং সেন্টার, নোয়াখালী মহোদয়। এসময় আরো উপস্থিত ছিলেন জনাব রাকিবুল হাসান, অতিরিক্ত পুলিশ সুপার, ইন-সার্ভিস ট্রেনিং সেন্টার, নোয়াখালী সহ কোর্স এর প্রশিক্ষক ও প্রশিক্ষনার্থী বৃন্দ।