নারী, শিশু, বয়স্ক ও প্রতিবন্ধী সার্ভিস ডেক্সের মাধ্যমে জেন্ডার ভিত্তিক সহিংসতা প্রতিরোধ ও মোকাবেলায় আন্তঃ প্রাতিষ্ঠানিক সহযোগিতায় এক সমন্বয় সভা অনুষ্ঠিত
নারী, শিশু, বয়স্ক ও প্রতিবন্ধী সার্ভিস ডেক্সের মাধ্যমে জেন্ডার ভিত্তিক সহিংসতা প্রতিরোধ ও মোকাবেলায় আন্তঃ প্রাতিষ্ঠানিক সহযোগিতায় এক সমন্বয় সভা অনুষ্ঠিত
নিউজ ডেস্ক
প্রকাশিত অক্টোবর ২৩, ২০২৫
আজ বেলা ১১.০০ ঘটিকায় জেলা পুলিশ নোয়াখালীর আয়োজনে, পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে নারী, শিশু, বয়স্ক ও প্রতিবন্ধী সার্ভিস ডেক্সের মাধ্যমে জেন্ডার ভিত্তিক সহিংসতা প্রতিরোধ ও মোকাবেলায় আন্তঃ প্রাতিষ্ঠানিক সহযোগিতায় এক “সমন্বয় সভা”অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন নোয়াখালী জেলার সম্মানিত পুলিশ সুপার জনাব মোঃ আব্দুল্লাহ্-আল-ফারুক, মহোদয়।
এ সময় উপস্থিত বক্তারা নারী, শিশু, বয়স্ক ও প্রতিবন্ধীদের সুরক্ষা, সহায়তা ও ন্যায়বিচার নিশ্চিতে সমন্বিত পদক্ষেপ গ্রহণের ওপর গুরুত্বারোপ করেন।
সভায় সঞ্চালনা করেন জনাব মোহাম্মদ ইব্রাহীম, অতিরিক্ত পুলিশ সুপার(ক্রাইম এন্ড অপস্), নোয়াখালী।
উক্ত সভায় আরো উপস্থিত ছিলেন জনাব আবু তৈয়ব মোঃ আরিফ হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ), নোয়াখালী। জনাব ডা: সাদিয়া সামরিন হৃদি, ফিল্ড অফিসার, ইউএনএফপিএ, নোয়াখালী, বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ, বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্যবৃন্দ সহ আরো অনেকে।