• ১লা নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ , ১৬ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ , ২১শে জমাদিউল আউয়াল, ১৪৪৮ হিজরি
আগুনবেলা

নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের বাছাই পর্বের জন্য স্কোয়াড ঘোষণা

নিউজ ডেস্ক
প্রকাশিত আগস্ট ১৬, ২০১৯
নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের বাছাই পর্বের জন্য স্কোয়াড ঘোষণা

১৪ সদস্যের বাংলাদেশ দল ঘোষণা নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের বাছাই পর্বের জন্য সালমা খাতুনকে অধিনায়ক করে ১৪ সদস্যের বাংলাদেশ দল ঘোষণা করেছে বিসিবি। স্কটল্যান্ডে বাছাই পর্ব খেলার আগে নেদারল্যান্ডসে প্রস্তুতি ক্যাম্প করবে বাংলাদেশের মেয়েরা। ১৫ আগস্ট ঢাকা ছাড়বেন জাহানারা-সালমারা। নেদারল্যান্ডসে ৪টি প্রস্তুতি ম্যাচ খেলে ২৭ আগস্ট স্কটল্যান্ড যাবে মেয়েরা। ইনজুরির কারণে ওয়ানডে অধিনায়ক রুমানা আহমেদ নেই স্কোয়াডে। ১৪ সদস্যের দলে আছেন জাহানারা, নাহিদা, খাদিজাদের মতো নারী দলের প্রায় সব প্রিয় মুখ। স্ট্যান্ডবাই তালিকায় রাখা হয়েছে তিন জনকে। সামনের বছর অনুষ্ঠিত হবে টি-টোয়েন্টি বিশ্বকাপে মূল আসর। আগের আসরে বাছাই পর্বে চ্যাম্পিয়ন হলেও মূল পর্বে ভালো করতে পারেনি টাইগ্রিসরা। এবার যোগ্যতা অর্জন করার পাশাপাশি মূল পর্বেও ভালো করতে চায় বাংলাদেশ।

সুত্র : বিসিবি

November 2026
S S M T W T F
 123456
78910111213
14151617181920
21222324252627
282930