• ১৪ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ , ৩০শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ , ৩রা রবিউস সানি, ১৪৪৮ হিজরি
আগুনবেলা

নারীর প্রতি সংবেদনশীলতা পাঠ্যপুস্তকে অন্তর্ভুক্ত করতে হবে- রুমানা আলী এমপি

নিউজ ডেস্ক
প্রকাশিত মার্চ ৭, ২০২৪
নারীর প্রতি সংবেদনশীলতা পাঠ্যপুস্তকে অন্তর্ভুক্ত করতে হবে- রুমানা আলী এমপি

প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী রুমানা আলী এমপি বলেছেন, শিশুর কোমল মনে মা ও মেয়েদের প্রতি সৌহার্দ্য, সম্প্রীতি, সংবেদনশীলতা, শ্রদ্ধা ও সম্মানবোধ জাগ্রত করার বিষয়টি পাঠ্যপুস্তকে অন্তর্ভুক্ত
করা হবে।

তিনি বলেন, নারীর জন্য বিনিয়োগ বাড়াতে হবে, এ বিনিয়োগ তার আর্থিক ক্ষমতা সৃষ্টি করবে এবং এর মাধ্যমে সিদ্ধান্তগ্রহণে নারী সক্ষমতা অর্জন করবে।

তিনি আজ বিকেলে জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে ‘ডিপ্লোমেটিক করসপনডেন্টস এসোসিয়েশন, বাংলাদেশ-(ডি-ক্যাব) আয়োজিত আন্তর্জাতিক নারী দিবসের আলোচনানুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন।

সংগঠনের সভাপতি নুরুল ইসলাম হাসিবের সভাপতিত্বে সভায় পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সেহেলী সাবরিন, লেখক শামীম আজাদ, ডি-ক্যাব সাধারণ সম্পাদক আশিকুর রহমান অপু প্রমুখ বক্তৃতা করেন।

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930