• ১৫ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ , ৩১শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ২রা রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি
আগুনবেলা

নারায়ণগঞ্জ জেলার ফতুল্লা থানাধীন ভুইঘর সংলগ্ন এলাকায় শুল্ক ফাঁকি দিয়ে আসা বিপুল পরিমাণ ভারতীয় শাড়ি কাপড় ও কসমেটিক্স জব্দ করেছে কোস্ট গার্ড

নিউজ ডেস্ক
প্রকাশিত নভেম্বর ২৮, ২০২৩
নারায়ণগঞ্জ জেলার ফতুল্লা থানাধীন ভুইঘর সংলগ্ন এলাকায় শুল্ক ফাঁকি দিয়ে আসা বিপুল পরিমাণ ভারতীয় শাড়ি কাপড় ও কসমেটিক্স জব্দ করেছে কোস্ট গার্ড

মঙ্গলবার (২৮ নভেম্বর ২০২৩) দুপুরে কোস্ট গার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার খন্দকার মুনিফ তকি এ তথ্য জানান।

তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার ২৮ নভেম্বর ২০২৩ তারিখ আনুমানিক রাত ০১৩০ ঘটিকায় বাংলাদেশ কোস্ট গার্ড ঢাকা জোন অধিনন্থ বিসিজি স্টেশন পাগলা কর্তৃক স্টেশন কমান্ডার লেফটেন্যান্ট রুহান মনজুর এর নেতৃত্বে নারায়ণগঞ্জ জেলার ফতুল্লা থানাধীন ভুইঘর সংলগ্ন এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে সিলেট থেকে ঢাকা গামী বালু বোঝাই ১ টি ট্রাকের গতিবিধি সন্দেহজনক মনে হলে কাঁচপুর ব্রীজ সংলগ্ন এলাকায় কোস্টগার্ড সদস্য কর্তৃক থামার সংকেত দেওয়া হয়। ট্রাকচালক ও অবৈধ ব্যবসায়ী কোস্ট গার্ডের উপস্থিতি বুঝতে পেরে সংকেত অমান্য করে সামনের দিকে এগিয়ে যায় । অতঃপর কোস্টগার্ড সদস্যগণ ট্রাকটিকে ধাওয়া করলে ফতুল্লা থানাধীন ভুইঘর সংলগ্ন এলাকায় ট্রাকটি থামিয়ে ট্রাক চালক ও অবৈধ ব্যবসায়ী দ্রুত পালিয়ে যায়। পরবর্তীতে ট্রাকটি তল্লাশী করে বালুর নিচে অভিনব কায়দায় লুকায়িত অবস্থায় শুল্ক ফাঁকি দিয়ে ভারত থেকে অবৈধভাবে আসা ২৬০৮ পিস শাড়ি, ১৩৪৩ পিস চাদর ও ১২০৪৮ পিস স্কিন ব্রাইট ক্রিম জব্দ করা হয়।

তিনি আরও বলেন, জব্দকৃত শাড়ি-কাপড়, কসমেটিক্স সামগ্রী ও ট্রাকের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য ফতুল্লা থানায় হস্তান্তর করা হয়।

August 2026
S S M T W T F
1234567
891011121314
15161718192021
22232425262728
293031