• ১৫ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ , ৩১শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ , ৪ঠা রবিউস সানি, ১৪৪৮ হিজরি
আগুনবেলা

নােয়াখালী জেলা পুলিশ লাইন্সে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

নিউজ ডেস্ক
প্রকাশিত মার্চ ৪, ২০২৬
নােয়াখালী জেলা পুলিশ লাইন্সে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

পবিত্র মাহে রমজানের মহিমান্বিত তাৎপর্যকে ধারণ করে নোয়াখালী জেলা পুলিশ-এর উদ্যোগে পুলিশ লাইন্সে অফিসার ও ফোর্সদের অংশগ্রহণে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। উক্ত ইফতার ও দোয়া মাহফিলে সভাপতিত্ব করেন জনাব টি, এম, মোশাররফ হোসেন, পুলিশ সুপার, নোয়াখালী।

উক্ত আয়োজনে সম্মানিত কমান্ড্যান্ট(ডিআইজি), পুলিশ ট্রেনিং সেন্টার, নোয়াখালী, সম্মানিত জেলা প্রশাসক, নোয়াখালী, কমান্ডেন্ট(পুলিশ সুপার), ইন-সার্ভিস ট্রেনিং সেন্টার, নোয়াখালী, পুলিশ সুপার, পিবিআই, নোয়াখালীসহ ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, বিভিন্ন ইউনিটের প্রধানগণসহ জেলা পুলিশের বিভিন্ন স্তরের কর্মকর্তা এবং সকল পদমর্যাদার পুলিশ সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। তাঁদের উপস্থিতি অনুষ্ঠানটিকে অধিক তাৎপর্যপূর্ণ ও মর্যাদাপূর্ণ করে তোলে।

ইফতারের পূর্ব মুহূর্তে দেশ, জাতি ও পুলিশ বাহিনীর সার্বিক কল্যাণ, শান্তি ও সমৃদ্ধি কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

দোয়া মাহফিলে মহান আল্লাহ তায়ালার নিকট পবিত্র রমজানের আত্মশুদ্ধিমূলক শিক্ষা হৃদয়ে ধারণ করে ন্যায়নিষ্ঠা, সততা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করা হয়। দেশবাসীর নিরাপত্তা ও আইন-শৃঙ্খলা রক্ষায় সর্বোচ্চ ত্যাগ ও আন্তরিকতার মাধ্যমে অবিচল থাকার জন্য প্রার্থনা করা হয়।

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930