নাগরিকদের নিরাপত্তা ও ঈদ আনন্দ নিশ্চিতেই পুলিশের ঈদ আনন্দ
নাগরিকদের নিরাপত্তা ও ঈদ আনন্দ নিশ্চিতেই পুলিশের ঈদ আনন্দ
নিউজ ডেস্ক
প্রকাশিত জুন ৮, ২০২৫
প্রতিবছরের ন্যায় এবারও ঢাকা মেট্রোপলিটন পুলিশ এর উল্লেখযোগ্য সংখ্যক পুলিশ সদস্য মহানগরবাসীর ঈদ আনন্দ নিশ্চিতে নিরাপত্তায় নিয়োজিত রয়েছে। নিজস্ব ঈদ আনন্দ বিসর্জন দিয়ে দায়িত্বের অংশ হিসেবে মহানগরীর নিরাপত্তা নিশ্চিত করতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে তারা। এক্ষেত্রে সবচেয়ে বড় প্রাপ্তি হলো, নগরবাসীর ঈদ আনন্দে নিরাপত্তার সঙ্গী হতে পারা।