• ১৪ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ , ৩০শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ , ৩রা রবিউস সানি, ১৪৪৮ হিজরি
আগুনবেলা

নবাগত পুলিশ সুপার নোয়াখালী মহোদয়ের সুধারাম মডেল থানা আকস্মিক পরিদর্শন

নিউজ ডেস্ক
প্রকাশিত জুন ১৯, ২০২৬
নবাগত পুলিশ সুপার নোয়াখালী মহোদয়ের সুধারাম মডেল থানা আকস্মিক পরিদর্শন

অদ্য ১৯ জুন ২০২৬ খ্রিস্টাব্দে নোয়াখালী জেলার নবাগত পুলিশ সুপার জনাব এন এম নাসিরুদ্দিন মহোদয় সুধারাম মডেল থানা আকস্মিক পরিদর্শন করেন।

এ সময় তিনি থানার সার্বিক কার্যক্রম, আইন-শৃঙ্খলা পরিস্থিতি, অপরাধ দমন কার্যক্রম এবং মামলার তদন্তের অগ্রগতি সম্পর্কে খোঁজখবর নেন।

থানায় আগমনকালে সুধারাম মডেল থানার অফিসার ইনচার্জ পুলিশ সুপার মহোদয়কে স্বাগত জানান।

পরিদর্শনকালে পুলিশ সুপার মহোদয় থানার বিভিন্ন শাখা ঘুরে দেখেন। তিনি জনগণের দোরগোড়ায় আরও উন্নত, মানবিক ও জনমুখী পুলিশি সেবা পৌঁছে দেওয়ার ওপর গুরুত্বারোপ করেন। একইসঙ্গে মাদক, সন্ত্রাস, চুরি-ডাকাতিসহ সকল প্রকার অপরাধ দমনে সর্বোচ্চ পেশাদারিত্ব, সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের জন্য সংশ্লিষ্টদের নির্দেশনা প্রদান করেন।

পরিদর্শনের শেষ পর্যায়ে তিনি থানার বিভিন্ন রেজিস্টার ও প্রশাসনিক কার্যক্রম পর্যবেক্ষণ করেন এবং পরিদর্শন বইয়ে স্বাক্ষর প্রদান করেন।

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930